নবনির্মিত রাম মন্দিরে ডাকাতি। সোনা, রূপোর গয়না সহ নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার রাতের এই ঘটনায় চঞ্চলের ছড়িয়েছে এলাকায়। রাম মন্দিরের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই চুরি নিয়ে মন্তব্য করতে নারাজ মন্দির কতৃপক্ষ। চুরি গেছে ঠাকুরের প্রণামী বাক্সের মধ্যে থাকা নগদ ১ লক্ষ টাকা সহ সোনা, রূপোর গয়না।
২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। তারপর থেকে লাখ লাখ ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে। প্রথম ৭ দিনে মোট ২০ লক্ষ ৩৫ হাজার মানুষের ভিড় করেছিল। প্রতিদিন ভিড় লেগেই রয়েছে সপ্তাহন্তের ভিড় বেশি হয় বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রামলালাকে দর্শন করতে এসে প্রণামী পরে প্রচুর। উদ্বোধনের আগে থেকেই রামলালার জন্য আসে বহু অনুদান, দেশ-বিদেশ থেকেও এসেছে প্রচুর অর্থ।
টেম্পল ট্রাস্ট অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন, “এক মাসে গড়ে অনুদান ও প্রণামীর অঙ্ক পৌঁছেছে প্রায় চার কোটিতে। রাম নবমীর পর্যন্ত এই অঙ্ক আরও বাড়বে বলেই আশা।”
জানা গেছে, রাতে দুষ্কৃতীরা মন্দিরের সদর দরজায় তালা খুলে প্রণামী লুট করে। চুরির ঘটনাটি প্রথম লক্ষ্য করেন মন্দিরের প্রধান পুরোহিতেরা। সামনের মন্দিরের মূল ফটক খোলা। প্রণামী বাক্সে পড়ে রয়েছে। দেখে আঁতকে ওঠেন পুরোহিত। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে এই ডাকাতি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলনি রাম মন্দির কর্তৃপক্ষ বা পুলিশ আধিকারিকরা।
ঘটনাটি ঘটেছে ওড়িশার নয়াগড় জেলার গিরি গোবর্ধন পাহাড়ের উপর তৈরি হওয়া নতুন রাম মন্দিরে। ওড়িশার রাম মন্দিরে ডাকাতির ঘটনায় রামলালার মন্দির নিয়ে চিন্তায় ভক্তরা। অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন হয়, সেই ২২ জানুয়ারিই ওড়িশার ফতেহপুরে এই নতুন মন্দিরটির দ্বার উদঘাটন হয়। এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল ১০ কোটি টাকা।
এই রামমন্দিরে গ্রামবাসী থেকে শুরু করে প্রচুর ভক্তরাও মোটা অঙ্কের অনুদান দিয়েছিল। গিরি গোবর্ধন পাহাড়ের মাথায় ৭৩ ফুট উঁচুতে অবস্থিত এই রাম মন্দির। বউলোমালা পাথর দিয়ে সমুদ্রপৃষ্ঠের ১৮০০ ফিট উচ্চতায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই নিয়মিত পুজা হয় ওড়িশার এই রাম মন্দির। হঠাৎ এই মন্দিরে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে এলাকার মানুষজন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!