একদিকে করোনায় জর্জরিত হয়ে যাচ্ছে এবার তার দেশে দেশে লকডাউনের জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত।পাশে আরও এক নাম শোনা গেল ইবোলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কঙ্গোতে নতুন করে দেখা মিলেছে ইবোলা ভাইরাসের। আর তাতে একজন মারা গেছেন ইতিমধ্যে। আল জাজিরা—র রিপোর্ট বলছে, মৃত ব্যক্তি গত কয়েকদিন ধরেই ইবোলার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ২৬ বছরের ওই ব্যক্তি কঙ্গোর শহর বেনিতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২০১৮ সালে ইবোলা প্রকোপ মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল কঙ্গোতে। তাতে মারা গেছিলেন ২ হাজার ২০০ জন। তবে এর পর আর ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআরসি) এই ভাইরাস ব্যাপক ক্ষতি করে নি। ফেব্রুয়ারি মাসে কঙ্গোয় সর্বশেষ ইবোলা আক্রান্তের খোঁজ মিলেছিল সেখানে তবে তিনি অবশ্য সুস্থ হয়ে ওঠেন। এরপর কোনো কেস আর ধরা না পরায় আগামী রবিবার ‘ইবোলার মহামারীর অবসান হয়েছে’ এমনই ঘোষণা করার কথা ছিল কঙ্গোর প্রশাসনের। কিন্তু তার আগেই আবার নতুন করে একজন মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস এক টুইট বার্তায় বলেছেন, ৫২ দিন কঙ্গোয় নতুন করে কোনও ইবোলা আক্রান্তের খোঁজ মেলেনি। কিন্তু এবার একজন ২৬ বছর বয়সী ব্যক্তি আক্রান্ত হয়ে মারা গেলেন। এরপর আরও কেস আসতে পারে বলে আশঙ্কা করছি এবং প্রস্তুতি সেরে রাখছি। কঙ্গোয় লাইসেন্স ছাড়া অনেক সংস্থা ইবোলার টিকা প্রস্তুত করছে বলে অভিযোগ করেছে সেখানকার স্বাস্থ্য অধিকর্তারা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা মোকাবিলায় কঙ্গোকে সাহায্য করবেন বলে কথা দিয়েছেন।





