রাখি পরিয়ে ফেরার পথে বিপদ, তুলে নিয়ে গিয়ে গণধ’র্ষ’ণ দুই বোনকে, অভিযুক্ত বিজেপি নেতার ছেলে-সহ ১০

একদিকে যখন মহিলারা মহাকাশে যাচ্ছেন, ইসরোর ৫০ জন মহিলা বিজ্ঞানীদের সম্মানিত জানানো হচ্ছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে মেয়েদের উপর অপরাধ ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। রাখিবন্ধন সেরে আত্মীয়দের বাড়ি থেকে ফেরার পথে গণধ’র্ষ’ণ করা হল দুই বোনকে। অভিযুক্ত ১০ জন। এই ঘটনায় মূল অভিযুক্ত এক বিজেপি নেতার ছেলে।

কী ঘটেছে?

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। নির্যাতিতাদের এক জনের বয়স ১৯, অন্য জন নাবালিকা, তার বয়স ১৬ বছর। জানা গিয়েছে, রাখিবন্ধনের দিন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ওই দুই বোন। তরুণীদের সঙ্গে এক যুবক ছিলেন। তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা।

এরপর রাইপুরের রিমস মেডিক্যাল কলেজের সামনে থেকে দুই বোনকে তুলে নিয়ে যায় অভিযুক্তেরা। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে দুই তরুণীকে ধ’র্ষ’ণ করে তারা। সঙ্গী যুবক তরুণীদের বাড়িতে খবর দেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই তরুণীদের পরিবার। অভিযোগের ভিত্তিতেই দ্রুত তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ ওই দুই তরুণীকে রিমস মেডিক্যাল কলেজের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের মধ্যে যে মূল অভিযুক্ত, সে স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মীনারায়ণ সিংয়ের ছেলে বলে জানা গিয়েছে। এর আগেও ওই অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের মামলা দায়ের করা হয়। আগস্ট মাসেই জামিনে মুক্তি পেয়েছে সে। আর এরপরই ফের ধ’র্ষ’ণের ঘটনা।

RELATED Articles