করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়েই চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যেই বন্ধুদের লালসার শিকার ঝাড়খণ্ডের এক কিশোরী। নির্যাতিতা কিশোরী বর্তমানে হাসপাতালে ভর্তি। শুক্রবার ওই কিশোরী তাঁর বন্ধুসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।
কিশোরী তার বয়ানে বলেছেন, ‘এক বন্ধুর সঙ্গে সে দুমকা গিয়েছিল। সেখানেই দেখা হয় আরও এক বন্ধুর সঙ্গে। তাঁরা তাঁকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। সে রাজি না হওয়ায় কিছুটা জোর করেই জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যায় তাঁর দুই বন্ধু। জঙ্গলে ঢোকার মুখে তাঁদের সঙ্গে আরও এক ব্যক্তি যোগ দেয়। তাঁর সঙ্গে একটি গাড়ি ছিল। বাকিরা গভীর জঙ্গলে অপেক্ষা করছিল। এরপর সেখানেই তাঁকে একে একে ৮ জন ধর্ষণ করে। তালিকায় রয়েছে কিশোরীর বন্ধুও। পাশবিক অত্যাচারে জ্ঞান হারায় কিশোরী। তখনই অভিযুক্তরা তাঁকে একা ফেলে রেখেই চম্পট দেয়। দীর্ঘসময় অচৈতন্য থাকার পর পরের দিন সকালে জ্ঞান ফেরে তার।’ তখন কোনও ক্রমে বাড়ি ফিরে এলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন ওই কিশোরীর অবস্থা স্থিতিশীল। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। তবে অভিযুক্তদের বয়স এখনও জানা যায়নি। বস্তুত, যখন প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, প্রতি মুহুর্তে আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ, তখন ও যে মানুষের মানসিকতায় কোনো বদল আসেনি এই ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ।





