করোনার ছোবলে ভারতে বাড়ছে আক্রান্ত ও মৃত‍্যুর সংখ‍্যা। হটস্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশের ১৭০ জেলা, জানালো স্বাস্থ্যমন্ত্রক।

আজ সাংবাদিক বৈঠকে ভারতের স্বাস্থমন্ত্রকের যুগ্মসচিব লব অগর‌ওয়াল জানান দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার ৪৩৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের, নতুন করে আক্রান্ত ১ হাজার ৭৬ জন। করোনা সংক্রমণ-মুক্ত ১ হাজার ৩০৬। এবার পুরো দেশে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ১৭০ জেলা। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটস্পট সিল করা হচ্ছে। সিল করা এলাকায় ঢোকা-বেরোনোর ওপর জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য নেবেন। জেলাগুলিকে করোনা হাসপাতাল তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের‌ও সুরক্ষিত থাকতে ট্রেনিং দিতে বলা হয়েছে। যে করেই হোক করোনা শৃঙ্খল ভাঙতে হবে, বলে জানান তিনি।

আরও অন্যান্য খবর