করোনার কোপে মৃত ২ জন বিএসএফ জওয়ান, নতুন করে সংক্রামিত আরও ৪১

করোনার জেরে সাধারণ মানুষের জীবন দিন দিন খারাপের দিকে চলেছে। দেশব্যাপী ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনোয় মৃত্যু হলো ২ দেশরক্ষকের।করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত ২ বিএসএফ জওয়ান। এছাড়া বৃহস্পতিবার নতুন করে ৪১ জন জওয়ানের সংক্রামনের খবর ছড়ায়। এই ঘটনার জেরে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিএসএফের প্রধান দপ্তরে কর্মরত জওয়ানদের মধ্যে।

বৃহস্পতিবার বিএসএফ জওয়ানদের মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই দুই জওয়ানের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমবেদনা জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, “ভারতমাতার দুই বীর পুত্রকে হারিয়ে আমি গভীরভাবে মর্মাহত। এই দুই বিএসএফ জওয়ানের অকাল মৃত্যুতে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভগবান তাঁদের এই নির্মম সত্য মেনে নেওয়ার শক্তি দেন।”

দিনের পরদিন জওয়ানদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লির লোধি রোডের বিএসএফের প্রধান অফিসে এখন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বেগের সৃষ্টি হয়েছে কর্মরত জওয়ানদের মধ্যে। তাঁদের সকলেরই ইতিমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। বিএসএফের জওয়ানদের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রের নির্দেশে উল্লিখিত স্বাস্থ্যবিধি তাঁরা মেনে চলছে। পাশাপাশি ব্যক্তিগত স্বচ্ছতার দিকেও তারা খেয়াল রাখছেন।

RELATED Articles

Leave a Comment