শ্রীনগরের পান্থচকে পুলিশি এনকাউন্টারের নিকেশ হলো তিন জঙ্গি। এই তীব্র গুলির লড়াইয়ে পরাক্রম দেখিয়েও প্রাণ হারালেন এক পুলিশকর্মী। কিন্তু জবাব দিতে ভোলেনি ভারতীয় সেনা (Indian Army)। আর তার জেরেই ৩ জঙ্গির মৃত্যু হয় বলে খবর।
এই ঘটনার সূত্রপাত শনিবার রাতে। প্রথমে সেনার জয়েন্ট চেকপোস্টে (Joint Check Post) হমালা চালায় জঙ্গিরা। পাল্টা জঙ্গিদের উদ্দেশ্য গুলি চলে ভারতীয় সেনার তরফে। আর দু’পক্ষের এই প্রবল গুলির লড়াইয়ে প্রথম পুলিশ কর্মী এএসআই বাবু রামের (ASI Babu Ram) মৃত্যু হয়। উল্লেখ্য, জানা গিয়েছে একটি যৌথ নাকা চেকিং বাহিনীর উপর প্রথমে জঙ্গিরা নিশানা করে।
শ্রীনগরের রাস্তায় পান্থ চকে এই গোলাগুলির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তে এলাকায় নিরাপত্তাবাহিনীর বিশাল সংখ্যক জওয়ান হাজির হয়ে যায়। সন্দেহ শুরু হয় এলাকার একটি বাড়ি ঘিরে। যেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে মনে করা হয়। এরপরই সেই বাড়ি ঘিরে নিরাপত্তাবাহিনী গোলাবর্ষণ শুরু করে। যার জেরে ৩ জঙ্গিকে নিকেশ করেছে সেনা।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!