Monali Thakur posted bunch of pictures with her mother: ছোটবেলা থেকে আমাদের সবকিছুতেই আগলে রাখেন মা। সন্তানের জন্য হয়ে ওঠেন একটি নিরাপত্তা বলয়। যেদিন মা তার সন্তানকে ছেড়ে চলে যান সেদিন বড় একাকী হয়ে পড়েন সন্তানেরা। এই মুহূর্তে একাকিত্ব ঘিরে ধরেছে গায়িকা মোনালি ঠাকুরকে (Monali Thakur)। শুক্রবার দুপুর ২ টো ১০ মিনিটে মৃত্যু হয় মোনালি ঠাকুর ও মেহুলি ঠাকুরের মা, শক্তি ঠাকুরের স্ত্রী মিনতি ঠাকুরের। গত ১৬ ই মে ঢাকায় কনসার্ট ছিল মোনালি ঠাকুরের। কনসার্ট শেষে মোনালি ঠাকুর কলকাতায় ফেরেন। তারপরেই মাতৃত্ব হারা হয়ে পড়েন তিনি। তার গোটা পৃথিবী থেকে ছিন্ন হয়ে যান মা মিনতি ঠাকুর।
মাকে হারিয়ে স্মৃতির পাতায় সোশ্যাল মিডিয়া একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মোনালি ঠাকুর (Monali Thakur)। আবেগতাড়িত হয়ে পড়েন গায়িকা। মায়ের সাথে ছবি পোস্ট (Monali Thakur posted bunch of pictures with her mother) করে তিনি লিখেছেন, ‘১৭ই মে ২০২৪, ২.১০পিএম… মা তাঁর শেষ নিঃশ্বাস নিলো.. যে আমাকে উড়তে শেখালো অবশেষে সে তাঁর নিজের ডানায় ভর করে উড়ে গেল.. আমার মা.. ‘।
আবেগতাড়িত মোনালি (Monali Thakur) লেখেন, “আমি নিশ্চিত, বাবা, তোমাকে সেখানে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে.. আমার সময় এলে আমিও যোগ দেব। তবে আপাতত.. আমার ভালবাসা রইল..” (Monali Thakur posted bunch of pictures with her mother)। উল্লেখ্য, কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারিয়েছেন মোনালি ঠাকুর। এবার বাবাকে হারানোর তিন বছরের মধ্যেই মাতৃহারা হলেন তিনি। এই মুহূর্তে মোনালি ঠাকুর ও মেহুলি ঠাকুর অভিভাবকহীন।
মোনালি (Monali Thakur) আরও লিখেছেন, “আশা করি তুমি জানো যে আমিই তোমার সবচেয়ে গর্বিত কন্যা এবং আমাকে জন্ম দেওয়ার জন্য তুমি সবচেয়ে ভাগ্যবান মা। আপনার মত কোমল হৃদয় থেকে এত নিষ্পাপ ভালবাসা, সমর্থন, জ্ঞান পেয়েছি.. এত সুন্দর এবং শক্তিশালী মহিলা তুমি মা।’ মোনালি লিখেছেন, ‘আমার জীবনের জন্য এবং তোমার কাছ থেকে আমি যা কিছু পেয়েছি তার জন্য তোমায় ধন্যবাদ .. । আমার সবকিছু তুমি.. আমার মূল স্তম্ভ.. আমি তোমার দিকে চেয়েছিলাম এবং চিরকাল থাকব। আমার মা তুমি.. তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাশি।’ সবশেষে মোনালি লেখেন, ‘কীভাবে এই ব্যথার সঙ্গে মানিয়ে নেব জানি না.. …। কিন্তু তুমি ভালোথেকো.. সুখে থেকো মা.. আর কোনও চাপ নিও না.. উড়ে যাও” (Monali Thakur posted bunch of pictures with her mother)।
View this post on Instagram
জানা গিয়েছে গত ২২ দিন ধরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মোনালি ঠাকুরের (Monali Thakur) মা মিনতি ঠাকুর। কিডনি জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন, ডায়ালিসিস চলছিল তাঁর। বৃহস্পতিবার মিনতি দেবীর লাইফ সাপোর্ট খুলে দিতে বাধ্য হন চিকিৎসকেরা। শুক্রবার রাতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে মিনতি ঠাকুরের। ২০১৭ সালে সুইজারল্যান্ড নিবাসী মাইককে বিয়ে করেন মোনালি ঠাকুর। বিয়ের পর কিছুদিনের জন্য সে দেশেই ছিলেন তিনি। তবে কাজের সূত্রে কলকাতায় যাতায়াত করেন।





