দেশে কাজ চলছে তিন প্রকার করোনা ভ্যাকসিনের, প্রতিটি নাগরিকের ঘরে পৌঁছাবে: নরেন্দ্র মোদী

চারিদিকে এখন বজায় রয়েছে করোনা আতঙ্ক। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এই করোনা আতঙ্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন। এই ভাষণে এবার উঠে এল করোনা প্রসঙ্গ।

এই দিনের ভাষণে কোন জাঁকজমকপূর্ণ ঘোষণা ছিল না, ছিল করোনা থেকে ভারতীয়দের মুক্তির লড়াই এর গল্প। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ভারতে তিনটি করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আর এই প্রতিষেধক যাতে প্রতিটি ভারতীয়ের বাড়িতে পৌঁছায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্যোগী, সেই কথাই জানিয়েছেন মোদী। এই ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলেই এবং বিজ্ঞানীদের অনুমতি মিললে ভারতে উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি উৎপাদন সম্পূর্ণ হয়ে গেলে কত কম সময়ে ভারতের প্রত্যেক নাগরিকের ঘরে এই প্রতিষেধক পৌঁছে দেয়া যায় তার রোডম্যাপ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজকের ভাষণ এর সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল হেলথ আইডি কার্ড। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কে বর্তমানে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের আওতায় এই আইডি প্রত্যেক নাগরিকের জন্য তৈরি হবে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসা সমস্ত তথ্য দেওয়া থাকবে।

এছাড়াও প্রধানমন্ত্রী যেমন আগে আত্মনির্ভর ভারত কথাটির উপর গুরুত্ব দিয়েছিলেন সেই রকম ভারত যে প্রায় সব ক্ষেত্রেই আত্মনির্ভর তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন তিনি। কৃষি, মহাকাশ গবেষণা থেকে করোনা মোকাবিলায় পিপিই, কিট, ভেন্টিলেটর উত্পাদন- প্রতিটি ক্ষেত্রে ভারতীয়দের স্বকীয়তার নিদর্শন জনসমক্ষে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি প্রতিরক্ষা ব্যবস্থা তে যে ভারত বিশ্বসেরা সে কথাও তিনি জানাতে ভোলেননি। আজ ভারত নিজের যোগ্যতায় বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে এ কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED Articles

Leave a Comment