মহামারীর পরিস্থিতিতে যখন ওষুধ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবকিছুরই আকাল তখন প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে আপত্তিকর অবস্থায় ৪ জনকে গ্রেফতার করল সেখানকার পুলিশ। এই ৪ জনের মধ্যে একজন মহিলা, ও তিনজন পুরুষ ছিলেন।
কী ঘটনা ঘটেছিল? জানা গিয়েছে একদম বারাণসীর সুজাবাদ পুলিশ স্টেশনের সামনেই একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। হঠাৎই সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নড়তে শুরু করে। এরপর এলাকাবাসীদের নজরে ঘটনাটি এলে তাঁরা সেখানে যান। অ্যাম্বুলেন্সের মধ্যে তাকাতেই সেখানে চারজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তাঁরা। এরপরই ঘটনাটি পুলিশকে জানানো হয়। তাদের তারপর গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অ্যাম্বুলেন্সটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে যাওয়ার জন্য ভাড়া নেওয়া হয়। সেই গাড়ির ড্রাইভারকে তার এক বন্ধু নিজের প্রেমিকার কথা বলে। পরে তাদের সঙ্গে আরও এক বন্ধু যোগ দেয়। এরপর ড্রাইভারের বন্ধু তার প্রেমিকাকে সেখানে নিয়ে আসে। পরে চারজনে সুজাপুরের রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে কুকীর্তি শুরু করে। পরে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।





