লজ্জাজনক! ৫ বছরের শিশুকে ধ’র্ষ’ণের শাস্তি ৫ বার উঠবস, বিহারের গ্রামের এই ঘটনার নিন্দায় সরব নেটিজেনরা

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কান ধরে উঠবস করছে, আর তার চারপাশে ভিড় জমে রয়েছে। এক এক করে পাঁচবার উঠবস। পাঁচটা উঠবস করার পরই থেমে গেল ওই ব্যক্তি। শাস্তি শেষ হল ব্যক্তির। কিন্তু কীসের শাস্তি? উত্তর হল এক পাঁচ বছরের শিশুকে ধ’র্ষ’ণ করার শাস্তি। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বিহারের নওয়াদা জেলার একটি গ্রামে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির একটি মুরগির খামার রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে সেখানে তাকে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করেছে সে। হাতেনাতে ধরাও পড়ে যায় ওই ব্যতি। এরপরই খাপ পঞ্চায়েত বসানো হয় তাকে নিয়ে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার কথা শুনে গ্রামের সব মুরুব্বিরা মিলে নিদান দেন যে শিশুটিকে ওই ব্যক্তি ফাঁকা জায়গায় নিয়ে গেলেও, তাকে ধ’র্ষ’ণ করেছে কী না, তার কোনও প্রমাণ নেই। তাই ওই ব্যক্তি ধ’র্ষ’ণের শাস্তি পাবে না। তবে শিশুটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য শাস্তি দেওয়া হবে তাকে। সেই জন্যই ওই পাঁচবার কান ধরে উঠবস করানো হয় অভিযুক্তকে।

https://twitter.com/Sanginamby/status/1595899952617558016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595899952617558016%7Ctwgr%5E1d7da19f09cc9e50da7693f27dd80797dc891b97%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2F5-sit-ups-is-punishment-for-raping-girl-viral-video%2F

এই উঠবসের ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার কথা জানতে পেরে নিন্দায় মুখর হন নেটিজেনরা। অনেকেরই বক্তব্য, অনেক প্রত্যন্ত গ্রামেই এমন অনেক ঘটনা ঘটে। কিন্তু পুরুষতন্ত্র এভাবেই সবকিছুকে দমিয়ে রাখে। এই ঘটনাকে অনেকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিচার চেয়ে।

এই ঘটনা প্রসঙ্গে নওয়াদা থানার পুলিশ সুপার গৌরব মঙ্গলা জানান যে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাটিকে গ্রামের যেসমস্ত ব্যক্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

RELATED Articles