ফের দুঃসংবাদ নিত্যযাত্রীদের জন্য! শিয়ালদহ মেন শাখায় দু’দিন বাতিল একাধিক লোকাল, দুর্ভোগ উঠবে চরমে

দমদম ও নৈহাটির মধ্যে চলবে ইন্টারলকিংয়ের কাজ। সেই কারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি ও রবিবার বেশ কিছু ট্রেন পাবেন না যাত্রীরা। পূর্ব রেলের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও, শুক্রবার থেকে ইন্টারলকিং কাজের জন্য দূরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে আগামী ৫ দিনের জন্য। বদল করা হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথও।

আগামীকাল শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই ট্রেনগুলি কী কী, দেখে নিন-

আপ ও ডাউন শিয়ালদহ–বারাকপুর লোকাল

আপ ও ডাউন শিয়ালদহ–নৈহাটি লোকাল

আপ ও ডাউন শিয়ালদহ–রানাঘাট লোকাল

আপ ও ডাউন শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল

আপ ও ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল

হিসেব অনুযায়ী, ২৭ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত দমদম-নৈহাটির মধ্যে ১৮ ইএমইউ লোকাল ট্রেন বাতিল হয়েছে। মূলত ইছাপুর স্টেশনে কাজ হবে। 

আবার অন্যদিকে, ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত অন্ডাল স্টেশনে নন-ইন্টারলকিং সিস্টেমের কাজ হবে। সেই কারণেও কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বেশ কিছু ট্রেনের আবার যাত্রাপথ বদলানো হয়েছে।

যেসমস্ত ট্রেনের সময়সূচী বাতিল হয়েছে, সেগুলি হল-

পাটনা–কলকাতা গরিব রথ এক্সপ্রেস

রক্সোল–হাওড়া এক্সপ্রেস

হাতিয়া–বর্ধমান এক্সপ্রেস

বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস

আজমগড়–কলকাতা এক্সপ্রেস

মুজফ্ফরপুর–হাওড়া এক্সপ্রেস–সহ আরও বেশ কিছু ট্রেন।

এতদিন ধরে এমন গুরুত্বপূর্ণ লাইনে একাধিক ট্রেন বাতিল হওয়ার জন্য যাত্রীরা বেশ দুশ্চিন্তায় পড়েছেন। এর বিকল্প কী হতে পারে, তাই-ই ভাবছেন তারা। যাত্রীদের এই অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

আরও অন্যান্য খবর