উত্তর প্রদেশে এবার খেল দেখছেন বুলডোজার বাবা। শেষ হতে চলেছে অপরাধীদের রাজত্ব। সম্প্রতি, উত্তরপ্রদেশে ঘটা কিছু ঘটনায় এই সম্ভাবনাই দেখা দিলো।
১০ ই মার্চ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো। আর ঠিক তারপরেই প্রায় ৫০ জন কুখ্যাত অপরাধী নিজেরাই করল আত্মসমর্পণ।
জানা গেছে যে যে গুন্ডারা আত্মসমর্পণ করেছে এবার তাদের ভয়ের একমাত্র কারণ হলো ‘এনকাউন্টারে মৃত্যু’। এর আগে যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন কিছুদিনের মধ্যেই বেশকিছু অপরাধীদের এনকাউন্টার করে হত্যা করা হয়।
এসবের পরেই যখন দ্বিতীয়বারের জন্য যোগী ক্ষমতায় আসেন, তখন পুনরায় সেই ভয়ে কাঁপছে অপরাধীরা। গুন্ডার আত্মসমর্পণ করার সময় তাদের গলায় ঝুলানো ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল “আমরা আত্মসমর্পন করছি, দয়া করে আমাদের এনকাউন্টারে মারবেন না।”
একাধিক কুখ্যাত অপরাধী যাদের পুলিশ বহুদিন ধরে খোঁজ তারা নিজেই যোগীর ভয়ে ধরা দিয়ে গিয়েছে পুলিশের কাছে।
দেওবাঁদ থানায় মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায় তারা এই কাজ আর করবে না৷ শামলি জেলাতে গোহত্যায় অভিযুক্ত ১৮ জন থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারও জানান যে যারা আত্মসমর্পণ করেছে তারা বলেছে আর এই অপরাধগুলো তারা করবে না।





