লকডাউনে নেওয়া হল সিদ্ধান্ত, আজ থেকে আর অস্তিত্ব নেই ছয়টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ ১ এপ্রিল থেকেই অস্তিত্ব থাকছে না দেশের এই ছয়টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যাঙ্কগুলি মিশে যাচ্ছে চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে। এই সংযুক্তিকরণের ফলে দশটি ব্যাঙ্কের বদলে চারটি বড় ব্যাঙ্ক গঠিত হবে৷

কেন্দ্র জানিয়েছে যে এই সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। উপরন্তু আরও সুবিধাই হবে। এবার দেখে নেওয়া যাক কার সাথে কার সংযুক্তিকরণ হচ্ছে :

১) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ৷

২) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷

৩) সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে যাচ্ছে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে৷

৪) কর্পোরেশন ব্যাঙ্ক মিশছে ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে ৷

৫) ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে অন্ধ্র ব্যাঙ্ক৷

৬) এলাহাবাদ ব্যাঙ্ক সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে৷

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment