মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই শক্তি বাড়াল এনডিএ, মোদীকে সমর্থন ৭ নির্দল সাংসদের

7 Independent MP supported Modi: ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে নি এনডিএ জোট। ২৯২-তেই আটকে গিয়েছে এই জোটের রথের চাকা। জোট হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে তাতে এনডিএ জোটের সরকার গড়তে অবশ্য কোনও সমস্যা নেই। তবে এবার আরও শক্তিশালী হল এনডিএ জোট (7 Independent MP supported Modi)

নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি দল নিয়ে বেশ চাপের মুখেই ছিল এনডিএ। এই দুই দল যদি ফের পাল্টি খেত, তাহলে সরকার গঠনের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়ত গেরুয়া শিবির। তবে নিজের শরিক দলগুলির সঙ্গে সমঝোতা করার পথে এনডিএ। এরই মধ্যে এল এক বড় খবর (7 Independent MP supported Modi)

আগামী ৮ জুন রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। আর এর আগে এক প্রস্থ শক্তি বাড়াল এনডিএ জোট। জানা গিয়েছে, ৭ নির্দল দলের সাংসদ এবার সমর্থন জানিয়েছেন নরেন্দ্র মোদীকে (7 Independent MP supported Modi)। ফলে এর জেরে যে এনডিএ জোটের শক্তি আরও বৃদ্ধি পেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে মন্ত্রকের ভাগ-বাটোয়ারা নিয়ে নিজের শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে এনডিএ জোট। জানা গিয়েছে, ৫টি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রকের পাশাপাশি তেলুগু দেশম পার্টি রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবী জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। লোকসভার স্পিকারের দাবীও করেছেন তিনি, এও জানা গিয়েছে। চন্দ্রবাবু নায়ডুর সড়ক পরিবহণ মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, গ্রামন্নয়ন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবী করেছেন বলে খবর।  

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৬টি আসন জিতেছে টিডিপি, ২টি জনসেনা ও বিজেপি জিতেছে ৩টি আসনে। এদিন নাইডুর উনডাবল্লির বাড়িতে আয়োজিত বৈঠকের পর দলের এক সাংসদ বলেন, “আমরা প্রথমেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দাবি জানাব। রাজ্য ভাগ হওয়ার পর হায়দরাবাদ হাতছাড়া হওয়ায় আমাদের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে”।

শুধু, চন্দ্রবাবু নাইডু-ই নন, দাবিদাওয়া রয়েছে নীতিশ কুমারের। তাঁর দাবী, রেল-সহ ৩ পূর্ণ মন্ত্রিত্ব, একাধিক প্রতিমন্ত্রী। এনডিএর একটি সমন্বয় কমিটি গড়তে চান নীতিশ। আর সেই কমিটির মাথায় থাকবেন তিনি নিজেই। আবার জনশক্তি পার্টি চিরাগ পাসোয়ান একটি ক্যাবিনেট ও একটি রাষ্ট্রমন্ত্রীর দাবী করেছে। এছাড়াও জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চাও একটি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রক দাবী করেছে বলে জানা গিয়েছে। এই দাবীর কতটা পূরণ করে এনডিএ, এখন সেটাই দেখার।  

RELATED Articles