করোনার ভয়াল থাবা দেশে ,একদিনে আক্রান্ত ৮৮, মৃতের সংখ্যা বাড়ল আরো ৭

করোনার ভয়াল ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। দেশেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনো অবধি করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২৭। বৃহস্পতিবার এই মারণ ভাইরাসে মারা গেছেন আরও ৭জন, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। সংক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৬৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে আক্রান্ত হয়েছেন আরও চারজন। ভারতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয় বৃহস্পতিবার। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মৃতদের মধ্যে দুজন মুম্বইয়ের।

বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্কদের প্রাণ গিয়েছে। যেমন জম্মু ও কাশ্মীরে প্রথম করোনায় মৃত্যু হয় বৃহস্পতিবারই। সোপোরে ৬৫ বছরের একজন, রাজস্থানে ৭৩ বছরের, মধ্যপ্রদেশে ৩৫ বছরের এবং গুজরাটে ৭০ বছরের ব্যক্তি মারা গিয়েছেন।

করোনা সংকটের মাঝে কীভাবে রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, চিকিৎসক, চিকিৎসাকর্মীদের মতো সকল আমজনতার পাশে দাঁড়ানো যায়, সারা দেশের মধ্যে সেই পদক্ষেপ সর্বপ্রথম নিয়ে দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও ইতিমধ্যেই সারা দেশের মানুষের কথা মাথায় রেখে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷

RELATED Articles

Leave a Comment