উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির ‘রাম মন্দির’। বর্তমানে এই মন্দির নির্মাণের জন্য অনুদান গ্রহণ চলছে। ১০,৫০, ১০০০ নিজের সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন। কিন্তু কোনও সংস্থা বা কর্পোরেট হাউসের থেকে এই মন্দির নির্মাণের জন্য কোনও অর্থ নেওয়া হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল।
ব্যক্তিগতভাবে হিন্দু-মুসলিম নির্বিশেষে এই মন্দির নির্মাণের যে কেউই সাহায্য করতে পারে।
ওই সন্ন্যাসীর নাম স্বামী শঙ্কর দাস, বিগত ৬০ বছর ধরে তিনি গুহাবাসী। সেখানেই সাধনা করেন। স্বামী শঙ্কর দাসের বর্তমান বয়স ৮৩ বছর। ঋষিকেশের নীলকন্ঠ পথের এক গুহায় থাকেন। উনি ভক্তদের দান থেকে এই পরিমাণ টাকা মন্দিরের জন্য দান করেছেন। স্বামী শঙ্কর দাস বুধবার দিন ১ কোটি টাকার চেক নিয়ে ঋষিকেশ এর ভারতীয় স্টেট ব্যাংকের মূল শাখায় যান।
সেখানে ওই সাধুকে দেখে ব্যাংক কর্মী থেকে শুরু করে উপস্থিত সকলকে অবাক হয়ে পড়েন। ব্যাংক কর্মীরা অবাক হয়ে ওঁর চেকের পরীক্ষা করেন। কিন্তু চেক যে একেবারে সঠিক। শঙ্কর দাস মহারাজ বলেন, উনি এই পরিমাণ অর্থ শুধুমাত্র রাম মন্দির নির্মাণের জন্যই জমিয়েছিলেন।





