বয়স যে শুধুমাত্র কয়েকটা সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী। ফিনল্যান্ডে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সোনা এনে দিলেন ভারতকে।
সুদূর ফিনল্যান্ডের নয়নাভিরাম শহর ট্যামপেরেতে প্রবীণদের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৯ জুন এবং শেষ হয় ১০ জুলাই। প্রতিযোগিতার শর্ত ছিল বয়স হতে হবে ৩৫ বছর বা তার বেশী। ভাগওয়ানি দেবী ৯৪ বছর বয়সে একটি নয়, একাধিক পদক জিতলেন ভারতের প্রতিনিধি হয়ে।
১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২৪.২৭ সেকেন্ডে দৌড় শেষ করে করে জিতে নিয়েছেন সোনা। এছাড়াও শট পাটে তৃতীয় স্থান অধিকার করে জিতে নেন ব্রোঞ্জ পদক।
গত সোমবার দেশের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ট্যুইট করে ভাগওয়ানি দেবীকে অভিনন্দন জানানো হয়েছে। ভারত সরকারের ওই টুইটে লেখা রয়েছে, ‘ভারতের ৯৪ বছরের ভাগওয়ানি দেবী ফের প্রমাণ করলেন, বয়স কোনও বাধা নয়। তিনি ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন শট পাটে। অবশ্যই প্রশংসনীয় কাজ।’
India’s 94-year-old #BhagwaniDevi Ji has yet again proved that age is no bar!
She won a GOLD medal at the #WorldMastersAthleticsChampionships in Tampere in the 100m sprint event with a timing of 24.74 seconds.🥇She also bagged a BRONZE in Shot put.
Truly commendable effort!👏 pic.twitter.com/Qa1tI4a8zS
— Dept of Sports MYAS (@IndiaSports) July 11, 2022






