ধরা পড়তেই গপ করে গিলে নিলেন ঘুষের টাকা, সরকারি কর্মীর এমন কাণ্ডে হতভম্ব পুলিশ, ভাইরাল ভিডিও

এটা যে একটা ফাঁদ তা কোনওভাবেই বুঝতে পারেন নি উচ্চপদস্থ সরকারি কর্মী। সেই কারণেই কড়কড়ে পাঁচ টাকার ঘুষ নিয়েছিলেন। আর সেটাই তার কাল হল। এই গোটা ঘটনাটাই যে স্টিং অপারেশন তা পরে বুঝতে পারেন ওই কর্মী। আর বুঝতে পেরেই ঘুষের সেই টাকা গপ করে গিলে ফেলেন আর তারপর ঢকঢক করে খেয়ে নেন জল। ঘুষের টাকা চলে যায় সোজা পেটে।

কী ঘটেছে আসল ঘটনা?

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিকের অফিসে। সেখানে এক ঘুষখোর উচ্চপদস্থ কর্মীকে ধরার জন্য ফাঁদ পেতেছিল লোকায়ুক্ত স্পেশাল পুলিস এসট্যাবলিশমেন্ট টিম। ওই কর্মীকে লোভ দেখিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেন তারা। হাত পেতে খপাৎ করে সেই টাকা নিয়েছিলেন ওই কর্মী।

আর সেটাই ছিল ভুল। ওই কর্মী বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন তিনি। বোঝেন পুলিশের জালে পা দিয়ে ফেলেছেন। সেই কারণে আর সময় নষ্ট না করে গপ করে ওই ঘুষের পাঁচ হাজার টাকা মুখে পুরে দেন ওই কর্মী। দিব্যি চিবিয়ে গিলে টাকাটা খেতেও দেখা যায় তাঁকে। সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে।

https://twitter.com/Anurag_Dwary/status/1683530615315132416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1683530615315132416%7Ctwgr%5E057a93074d09d97da177de8fca5e984703402c6b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fmadhya-pradesh-official-swallows-money-he-took-as-bribe-on-spotting-cops%2F

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বারখেদা গ্রামে গজেন্দ্র সিং নামের রাজ্য সরকারের ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। আপাতত হাসপাতালে ভর্তি গজেন্দ্র সিং। সেখানে তাঁর পেট থেকে দলা পাকানো পাঁচ হাজার টাকা বের করেন চিকিৎসকরা। ওই কর্মীর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সুস্থ হলেই জেলে পাঠানো হবে তাকে।

RELATED Articles