পয়গম্বর বিতর্ক নিয়ে গোটা দেশে এক আলোড়নের সৃষ্টি হয়। সেই বিতর্ক এখনও থামে নি। দেশের নানান প্রান্তে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। নানান মুসলিম প্রধান দেশগুলিতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। নবী হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিজেপি থেকে বহিষ্কৃত করা হয় নূপুর শর্মাকে।
কিন্তু তা সত্ত্বেও বিতর্ক থামছে না। এবার বিহারের এক ইসলামপন্থী ইউটিউবার নূপুর শর্মাকে ধ’র্ষ’ণ ও মুণ্ডচ্ছেদের হুমকি দিলেন। এমনকি, প্রভু রামচন্দ্রকে নিয়ে অশ্লীল মন্তব্যও করেছেন ওই ইউটিউবার। এই ঘটনা স্বাভাবিকভাবেই বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ওই ইউটিউবারকে গ্রেফতার করার দাবী তুলেছেন নেটিজেনরা।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে গত ১৬ই জুন। জানা গিয়েছে, ওই ইউটিউবারের নাম ওয়ালি আহমেদ। এই ভিডিতে নূপুর শর্মাকে ধ’র্ষ’ণ ও মুণ্ডচ্ছেদের হুমকি দিতে দেখা যায় ওই ইউটিউবারকে। এর পাশাপাশি যাঁরা নূপুর শর্মাকে সমর্থন করছেন, তাঁদেরও খুন করার হুমকি দিয়েছেন আহমেদ। সেই সঙ্গে রামচন্দ্রকে নিয়েও অশ্লীল মন্তব্যও করেন ওই ইউটিউবার।
গতকাল, শুক্রবার নবীন সিং নামের এক নেটিজেন উত্তরপ্রদেশ ও বিহার পুলিশ ও এনআইএ-র কাছে টুইট করে ওই ইউটিউবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবী জানান। ইসলামপন্থী ওই ইউটিউবার বেশ জনপ্রিয়। তার এহেন উস্কানিমূলক মন্তব্যের জেরে হিংসার ঘটনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
https://twitter.com/HackIndia/status/1540249943147171842?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540249943147171842%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fbihar-youtuber-went-on-a-vile-rant-against-ex-bjp-leader-nupur-sharma%2F
দেখে নিন সেই বিতর্কিত ভিডিওটি-
বলে রাখি, এর আগে কাশ্মীরের এক ইউটিউবার ফয়জল ওয়ানির একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়। নিজের ইউটিউব চ্যানেল ‘ডিপ পেইন ফিটনেসে’ নূপুরের একটি গ্রাফিক্স তৈরি করেছিলেন ওই ইউটিউবার। তাতে দেখানো হয়েছিল যে তলোয়ার দিয়ে নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করা হচ্ছে। এই বিতর্ক তুঙ্গে উঠতেই ভিডিওটি মুছে দিয়ে ক্ষমা চেয়েছিলেন ওই ইউটিউবার তবে শেষ পর্যন্ত তাঁকে কাশ্মীর পুলিশ ওই ইউটিউবার ফয়জল ওয়ানিকে গ্রেফতার করে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার