কাঁচা বাদাম গান গাওয়া শেষ, এবার আইফোন হাতে অভিনয়ে চলে এলেন ভুবন বাদ্যকর! প্রকাশ্যে এলো ছবির পোস্টার, তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

‘কাঁচা বাদাম’ গেয়ে গত বছরেই ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। এরপর দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে তার নাম। সেই গান থেকে পাওয়া উপার্জিত অর্থ দিয়ে গাড়ি, বাড়ি, মোবাইল কিনেছেন। এখন সব ইউটিউবার সঙ্গে ওঠাবসা শুরু রয়েছে তাঁর। বীরভূমের সেই ভুবন বাদ্যকরের খ্যাতি গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

তবে এখন শোনা যাচ্ছে তিনি এখন অভিনয় জগতে প্রবেশ করেছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই ছবির পোস্টারও। যাত্রা গোষ্ঠি ‘শ্রী দুর্গা অপেরা’র হাত ধরে অভিনয় জগতে প্রবেশ ঘটছে ভুবন বাদ্যকরের। এই ব্যপারে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগে গ্রামে তিনি দেখতে যাত্রা পালা দেখতে যেতেন।

কিন্তু এই প্রথম অভিনয় করার সুযোগ এসেছে। কলকতার নামি সংস্থার কথা তিনি ফেরাতে পারেননি। তিনি মনে করেন মানুষকে বিনোদন দেওয়াই বড়ো কাজ. তাই তিনি এবার যাত্রা পালতে অভিনয় করবেন।

এবছর রথ যাত্রার দিন তিনি চিৎপুর যাত্রা পাড়ায় পা রাখতে চলেছেন। তাঁর অভিনীত প্রথম ছবি ‘খোকাবাবুর খেলাঘর।’ শুরু হবে সেই ছবির মহড়া। তাই তিনি অস্থায়ী ভাবে বীরভূম ছেড়ে কলকতার দমদমে এসে থাকতে শুরু করবেন। এ বছরই দুর্গাপুজোর ষষ্ঠীতে বাঁকুড়ায় তাঁর প্রথম শো।

কাঁচা বাদাম গান গাওয়া শেষ, এবার আইফোন হাতে অভিনয়ে চলে এলেন ভুবন বাদ্যকর! প্রকাশ্যে এলো ছবির পোস্টার, তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তবে বর্তমানে যাত্রা পালার জনপ্রিয়তা ফুরিয়ে এসেছে। এখন দেখবার বিষয় ভুবন বাদ্যকর তার অভিনয়ের মাধ্যমে এবং তার জনপ্রিতার হাত ধরে বাংলায় যাত্রা পালার জনপ্রিয়তা আবার ফায়ার আসে নাকি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর