দিল্লি-সহ ভারতের নানা জায়গায় ফের বড়োসড়ো হামলার পরিকল্পনা পাকিস্তানের! রাজধানী দিল্লি থেকে একে-৪৭-সহ গ্রেফতার এক পাক জঙ্গি

পুজোর মাঝেই ধৃত জঙ্গি। রাজধানী দিল্লিতে গ্রেফতার করা হল এক পাক জঙ্গিকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে একটি একে-৪৭-সহ প্রচুর গোলাগুলি। পুলিশি জেড়ায় জানা গিয়েছে, দিল্লি-সহ ভারতের অন্যান্য শহরে হামলার মতলব নিয়েই তাঁকে ভারতে পাঠানো হয়েছিল। এমনকি তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নাগরিকত্বের জাল পরিচয়পত্র।

এএনআই সূত্রে জানা গিয়েছে, দিল্লির লক্ষীনগরের রমেশ পার্ক থেকে গ্রেফতার করা হয়েছে সেই পাক জঙ্গিকে। একটি একে-৪৭, একটি অতিরিক্ত ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলু, এটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল-সহ ৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। জঙ্গির নাম মহম্মদ আশরফ। ধৃত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। যে বাড়িতে থাকছিল সেখানে, তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, বেআইনি কার্যক্রম-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এই উৎসবের মরশুমের মধ্যে দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা আগেই ছিল। তাই শহরজুড়ে জারি হয়েছিল হাই অ্যালার্ট। চলছিল কড়া নজরদারি। শনিবার রাতে দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা একটি উচ্চপর্যায়ের বৈঠক করে নানা নির্দেশিকা জারি করেছে। মূলত গত মাসেই দিল্লি ও তৎ-সংলগ্ন এলাকা থেকে কয়েকজন জেহাদিকে গ্রেফতার করে পুলিশ।

যে কারণে বানচাল হয়ে যায় রাজধানীতে নাশকতার ছক। তাই ভিড়ে মিশে গিয়ে দিল্লিতে নিশানা করতে পারে জেহাদিরা। এইরকমই সর্তকতা জারি করেছিল পুলিশ। এমনকি দিল্লির বাসিন্দাদের চোখ কান খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার জঙ্গির গ্রেফতারি থেকে, তা আরও স্পষ্ট হয়ে গেল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর