ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী, ৪৫ ঘন্টা মৌনব্রত পালন, বিরোধীদের আপত্তি সত্ত্বেও প্রকাশ্যে ছবি, এই দীর্ঘ সময় কী খাবেন মোদী?

Picture of Narendra Modi immersed in meditation: ১৩১ বছর আগে যেখানে ধ্যান করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, এবার সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ধ্যানে নিমগ্ন হলেন। কন্যাকুমারীর সেই বিবেকানন্দ রকেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। প্রায় ৪৫ ঘণ্টা সেই ঐতিহাসিক স্থানেই ধ্যান করছেন মোদী (Narendra Modi)। যে জায়গা সারা বিশ্ব চেনে ধ্যান মন্ডপ নামে (Picture of Narendra Modi immersed in meditation)

বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী।‌ বৃহস্পতিবার সন্ধ্যের ৬ টা ৪৫ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ধ্যান শুরু করেন। আগামী ৪৫ ঘণ্টা তিনি ওই ধ্যান মন্ডপেই থাকবেন বলে জানা গিয়েছে। এই ৪৫ ঘণ্টা তিনি শুধু তরল খাবার খাবেন। ‌তার ডায়েটে মূলত থাকছে ডাবের জল, আঙ্গুর, ফলের রস। ‌ জুসের মতো তরল খাবার তিনি গ্রহণ করবেন এই সময়। ‌

জানা গেছে, ধ্যানে থাকাকালীন ৪৫ ঘন্টা কারো সাথে কথা বলবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি মৌনব্রত পালন করেছেন। এমনকি ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না। ‌বেশিরভাগ সময়েই কাটাবেন ধ্যান করে। ‌উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের পর কেদারনাথের ধ্যানে বসে ছিলেন নরেন্দ্র মোদী। সে বছর গোটা ধ্যানের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। নরেন্দ্র মোদীর ধ্যানের ভিডিও দেখানো হয়েছিল সংবাদমাধ্যমেও। তবে এবার তেমনটা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় (Picture of Narendra Modi immersed in meditation)

সংবাদ সংস্থা এনআইয়ের তরফে টুইট করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি ধ্যানের ভিডিও। দেখা গেছে প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। নরেন্দ্র মোদীর (Narendra Modi) পরনে রয়েছে গেরুয়া বসন। হাতের রুদ্রাক্ষের মালা। ‌একেবারে ধ্যানের জন্য নিমজ্জিত করেছেন নিজেকে।

https://twitter.com/ANI/status/1796393810140049542?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796393810140049542%7Ctwgr%5Eef6d58a4a278661539c2b25f9b1e1391ad24af08%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2F2024-lok-sabha-election-pm-narendra-modis-in-45-hour-meditation-session-liquid-only-diet%2F

বিরোধীরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ধ্যান নিয়ে আগেই বিরোধিতা জানিয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে (Narendra Modi) খোঁচা দিয়ে প্রশ্ন করেছিলেন, ধ্যান কেউ ক্যামেরার সামনে করে নাকি? নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করা হয়েছিল কংগ্রেসের তরফেও। এমনকি কংগ্রেস, ডিএমকের মতো দলের তরফে কমিশনেও আবেদন জানানো হয়েছিল, যাতে মোদিকে ধ্যানের অনুমতি না দেওয়া হয়। কিন্তু বিরোধীদের কোন চালই টেকেনি। বিরোধীদের আপত্তি ছড়িয়ে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ছবি ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে (Picture of Narendra Modi immersed in meditation)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ধ্যানের কর্মসূচি নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে জানায়, প্রধানমন্ত্রী মোদীর এই ধ্যান কর্মসূচি যেন টিভি বা সংবাদমাধ্যমে সম্প্রচারিত না করা হয় (Picture of Narendra Modi immersed in meditation)। নির্বাচন কমিশন সাফ জানান মোদীর এই কর্মসূচি আচরণবিধি লঙ্ঘন করছে না।

RELATED Articles