Get rid of phone addiction of children: ছোটদের মোবাইল ব্যবহারে মোবাইলের অত্যাধিক রেডিয়েশন বাচ্চাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। সময়ের আগে নষ্ট হবে চোখ। মোবাইল ছাড়া একটুখানি সময় থাকতে চায় না? বকাঝকা করে কোন লাভ নেই। এই পাঁচ কৌশলে কমান আপনার সন্তানের ফোনের অ্যাডিকশন (Get rid of phone addiction of children)। বাড়িতে ছোটদের ফোনের নেশা এক সপ্তাহের মধ্যেই দূর হবে। এক সপ্তাহের মধ্যেই বাড়ির ছোটরা মোবাইল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে। এই উপায়ে বাড়ির বাচ্চারা মোবাইল ঘাঁটা বন্ধ করে দেবে। এখন প্রায় প্রত্যেক বয়সের মানুষদেরই ফোনের নেশা (Phone addiction) হয়েছে। বিছানায় শুয়ে,ট্রেনে, বাসে ঝুলতে ঝুলতে পর্যন্ত ফোন ঘেঁটে চলেন অনেকে। এমনকি ফোনের নেশা (Phone addiction) এমন পর্যায়ে পৌঁছেছে অনেকে বাথরুমে পর্যন্ত ফোন ব্যবহার করেন। এখন বড়রা ফোনের নেশা (Phone addiction) ভুগছেন। তবে ছোটদের দোষ দিয়ে লাভ কি।
বিশেষজ্ঞদের কথায় ছোটরা যা দেখে তাই শেখে। তাই বাবা-মায়েদের মোবাইল ব্যবহার করতে দেখে তাদেরও এই যন্ত্রের প্রতি আগ্রহ বাড়ে। ধীরে ধীরে ছোটরা নিজেদের সঙ্গী করে নিচ্ছে মোবাইলকে (Phone addiction)। মোবাইল ছাড়া এক মুহূর্ত কাটাতে পারছে না ছোটরা। এমনকি খাবার সময়েও প্রয়োজন হচ্ছে মোবাইলের। অভিভাবকেরাও নিজেদের সুবিধার জন্য সব সময় সন্তানদের মোবাইল দিয়ে রাখছেন। নিয়মিত মোবাইল দেখলে মনোসংযোগের সমস্যা হচ্ছে ছোটদের। আচরণগত সমস্যা থেকে শুরু করে অবসাদ এ সকল সমস্যা দেখা দিচ্ছে ছোটদের মধ্যে। এমনকি কারো সাথে মিশতে না পারার মত জটিল সমস্যা দেখা দিচ্ছে ছোটদের (Get rid of phone addiction of children)। চাইলেও সন্তানের ফোনের নেশা কমাতে পারছেন না মা-বাবারা। শৈশবকে মোবাইলের অভিশাপ থেকে মুক্তি দিতে আজই পদক্ষেপ নিন (Get rid of phone addiction of children)। বকেঝোকে একাজ করা সম্ভব নয়।
কয়েকটা উপায়ে হবে এই কাজ (Get rid of phone addiction of children)–
১. আগে নিজের সন্তানের সামনে মোবাইল ব্যবহার করা বন্ধ করুন (Phone addiction)। শিশুদের মন অনেকটা আয়নার মতো তারা যা দেখে সহজেই সবকিছু অনুকরণ করতে পারে। এ পরিস্থিতিতে আপনারা যদি সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকেন তবে আপনার সন্তানও সেই অভ্যাস রপ্ত করবে। এতে তাদের দোষ দিয়ে কোন লাভ নেই সবার আগে আপনার মোবাইল ব্যবহার কমাতে হবে। আপনি মোবাইল থেকে দূরে থাকলে দেখবেন শিশুর মধ্যে পরিবর্তন আসছে। এর সবচেয়ে ভালো পন্থা হল কাজ থেকে ফেরার পর আর মোবাইল ব্যবহার না করা (Get rid of phone addiction of children)।
২. ছোটবেলায় ফিরে যান। শৈশবকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখবেন না। তাদের দৌড়াতে দিন, খেলতে দিন, পড়তে দিন, উঠে দাঁড়াতে দিন। এভাবে তারা জীবনে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবে। মোবাইলে গেম খেলার (Phone addiction) বদলে তাকে সঙ্গে নিয়ে মাঠে খেলতে যান। সেখানে সন্তানের সাথে খেলা করুন আপনিও। এতেই তার বাস্তব জীবনের প্রতি আগ্রহ বাড়বে। দেখবেন কিছুদিনের পরেই সে মোবাইলকে ভুলতে শিখেছে (Get rid of phone addiction of children)।
৩. বন্ধুত্বের পাঠ দিন। শৈশব হল কাঁচা মাটি, আপনি যেভাবে তাকে গড়বেন সে তেমন হবে। তাই স্কুল ও পাড়ার বন্ধুবান্ধবদের সাথে মিশতে শেখান ফোন ব্যবহারের পরিবর্তে (Phone addiction)। ওকে খেলতে দিন। স্কুলে বেশি টিফিন পাঠান বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার জন্য। সন্তান সহমর্মিতা শিখবে, বড় হয়ে মানুষ হতে পারবে (Get rid of phone addiction of children)। সকলের পাশে দাঁড়াবে, বয়সকালে আপনাদেরও আর চিন্তা করতে হবে না।
৪. গল্পের বইয়ে ব্যস্ত থাকুক শৈশব। ছোটরা কল্পনা প্রবন হয়। খুব ছোট বয়স থেকেই গল্পের বই পড়ার অভ্যাস করান। গল্পের বইয়ে একবার মনোযোগ দিয়ে দিলে তাদের মোবাইলের ধারে কাছে পাওয়া যাবে না (Phone Addiction)। গল্পের বই পড়ার পাশাপাশি আঁকা, নাচ-গান, শিল্পকলায় তাদের ব্যস্ত রাখুন। এই কটি কৌশল মেনে চলতে পারলেই আপনার শিশু আর ফোনমুখো হবে না (Get rid of phone addiction of children)।






