চরম পাশবিক ঘটনা। চূড়ান্ত বিকৃত মানসিকতার পরিচয় মিলল বামশাসিত কেরলে। মানুষের লালসার শিকার হল এক অবলা প্রাণী। চারমাসের এক অবলা ছাগলকে ধ’র্ষ’ণ করে খুনের অভিযোগ উঠল এক হোটেল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার কেরলের কাসারাগোডেতে। সংশ্লিষ্ট হোটেলের মালিক জানান যে পোষ্য ওই ছাগলটি চারমাসের অন্তঃসত্ত্বা ছিল। গত মঙ্গলবার রাতে সেই প্রাণীটির চূড়ান্ত চিৎকার শুনতে পান তিনি।
বাইরে গিয়ে দেখেন যে প্রাণীটি রক্তাক্ত অবস্থায় খাঁচার বাইরে পড়ে রয়েছে। মালিককে দেখামাত্রই ঘটনাস্থল থেকে তিন হোটেল কর্মী পালিয়ে যায়। হোটেল মালিকের অভিযোগ, এক হোটেল কর্মী ওই অবলা প্রাণীটিকে ধ’র্ষ’ণ করে খুন করেছে। আর তাকে আরও দুই কর্মী সাহায্য করেছে।
ওই তিনজন হোটেল কর্মীর বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। তবে বুধবার রাতে ধরা পড়ে মূল অভিযুক্ত। এখনও আরও দু’জন পলাতক।
এই ঘটনায় তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান যেওই ছাগলটির ময়নাতদন্ত করা হয়েছে। যে পশু চিকিৎসক ময়নাতদন্ত করেছেন, তিনি তাঁর রিপোর্টে জানিয়েছেন প্রাণীটির সঙ্গে যে অস্বাভাবিক যৌনতা হয়েছিল তার প্রমাণ মিলেছে। তবে ঠিক কী কারণে ছাগলটির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
এমন ঘটনা সামনে আসার পর থেকেই নাগরিক সমাজ হতবাক। তাদের কথায়, মানুষের মানসিকতা ধীরে ধীরে কতটা নৃশংস ও বিকৃত হয়ে যাচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ।





