কর্ণাটকে রোড শো-য়ে ভাঙল প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়, মালা হাতে নরেন্দ্র মোদীর একদম কাছে ছুটে গেলেন এক যুবক

জাতীয় যুব দিবসের উৎসব উপলক্ষ্যে কর্ণাটকের (Karnataka) হুবলিতে (Hoobli) গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু হুবলিতে রোড শো করার সময় ঘটে গেল এক ঘটনা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে আচমকাই এক যুবক ফুলের মালা নিয়ে চলে আসে তাঁর খুব কাছে। যদিও যুবককে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা (security guards)।

এই ঘটনার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ, বৃহস্পতিবার হুবলিতে রোড শো করছিলেন। রাস্তার দু’পাশে তখন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন।

ঠিক তখনই ঘটে যায় এক ঘটনা। আচমকাই এক যুবক নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই এসে প্রধানমন্ত্রীকে মালা দেওয়ার চেষ্টা করেন। মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন। গাড়ির বনেটের উপরে রাখেন তিনি মালাটি।

https://twitter.com/ANI/status/1613490811689406469?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1613490811689406469%7Ctwgr%5E5e4c52023a396ec1fe276c2a7d3aa4023a6e6560%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fpm-narendra-modi-in-hubballi-security-breach-during-pms-roadshow-dgtl%2Fcid%2F1398996

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। বাইরের বলয়ে নিরাপত্তার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের উপর। কিন্তু সেই ব্লয় ভেঙে ওই যুবক কীভাবে ঢুকে পড়লেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে হুবলির পুলিশ কমিশনারের দাবী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে কোনও গাফিলতি ছিল না।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়। এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে। গত বছর ৫ই জানুয়ারি পঞ্জাবের ফিরোজপুরে এক নির্বাচনী সভায় যাওয়ার সময় একটি উড়ালপুলের উপর প্রধানমন্ত্রী মোদীর কনভয়কে আটকে দেন বিক্ষোভকারী কৃষকরা। প্রধানমন্ত্রীর ওই সফরপথের মধ্যে নিরাপত্তা বল্য ভেঙে কৃষকরা কীভাবে ঢুকে পড়েছিলেন, তা নিয়েও ওঠে প্রশ্ন। সেই মামলা গড়িয়েছিল সুপ্রিমকোর্ট পর্যন্ত।

RELATED Articles