সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অপরাধে এবার গ্রেপ্তার হলেন মুম্বইয়ের চুনাভাট্টি এলাকার এক বাসিন্দা। তিনি নিজের ফেসবুক ওয়ালে নোভেল করোনাভাইরাস নিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। পোস্টে তিনি করোনাভাইরাস সংক্রমণকে সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে করেছেন।
সরকারি সূত্রে বলা হয়েছে, অভিযুক্তের নাম শামিম খান। বয়স ৩৬ বছর। কুরলা ইস্টের কুরেশি নগরের বাসিন্দা তিনি। জনৈক সরকারি অফিসার বলেছেন, লোকটি ফেসবুকে লিখেছে, নোভেল করোনাভাইরাসের কোনো অস্তিত্বই নেই। এটা সরকারের নিজের বানানো। যাতে কিছু সম্প্রদায়কে টার্গেট করার চক্রান্ত করা যেতে পারে। সংক্রমণ সংক্রান্ত সমীক্ষার সময় লোকজনকে সার্ভে কর্মীদের সঙ্গে তথ্য শেয়ার করতেও নিষেধ করেছে সে।
এরপর তাকে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি কর্তার জারি করা আদেশ পালন না করা), ৫০৫ (জনজীবনে বিশৃঙ্খলা ছড়ানোর মতো বিবৃতি দেওয়া) ধারা ও বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয় এবং চুনাভাট্টি থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে।





