বাড়লো প্যান এবং আধার কার্ড লিঙ্কের সময়সীমা। জেনে নিন।

অনেকদিন ধরেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের কাজ শুরু হয়েছে৷ এবারে কথা ছিল যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকলের আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ করতে হবে। কিন্তু ফের এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত করলো কেন্দ্রীয় সরকার।

আজ শনিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এই নিয়ে মোট সাত বার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্র। এর পূর্বে এই বছরের মার্চ মাসেই এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল সেপ্টেম্বর ৩০ পর্যন্ত। কিন্তু এবারে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হলো।

আধারের সঙ্গে প্যানের সংযুক্তিকরন না হলে ডিসেম্বরের পর থেকেই সমস্যায় পরতে হতে পারে সাধারণ মানুষকে। কারণ আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে প্যান কার্ডটিলে অকেজো করে দেওয়া হবে এবং তার দ্বারা আর আর্থিক লেনদেন সম্ভব হবেনা। কাজেই ৩১ ডিসেম্বরের পূর্বেই আধারের সঙ্গে প্যান লিঙ্ক অত্যাবশ্যক৷

RELATED Articles

Leave a Comment