আগামী ২৫ মে থেকে শুরু হতে চলেছে ঘরোয়া বাণিজ্যিক বিমান পরিষেবা। এবার পরিষেবা বিষয়ক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) সমস্ত বিমানবন্দরগুলিতে জারি করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। এই নির্দেশিকায় জানানো হয়েছে, এই পরিষেবা ব্যবহারের জন্য যাত্রীদের কী কী নিয়ম পালন করতে হবে।
এসওপি অনুসারে, ২ ঘন্টা আগে সমস্ত যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে হবে। এরপর তাদের স্ক্রিনিং করানো হবে তারপরই ভেতরে ঢুকতে দেওয়া হবে। ১৪ বছরের অধিক বয়স্ক সমস্ত যাত্রীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকাটা আবশ্যক। আরোগ্য সেতুতে সবুজ সিগনাল না থাকলে বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। বিমানবন্দরে আসার যাত্রীরা নিজস্ব গাড়ি কিংবা ভাড়ার ট্যাক্সি ব্যবহার করতে পারবেন। যাত্রীদের ট্রলির ব্যবহার কম করতে হবে। তবে বোর্ডিং পাসের জন্য লাইন দিতে হবে না।
It shall be verified by the Central Industrial Security Force/Airport staff at the entry gate. However, Aarogya Setu is not mandatory for children below the age of 14 years: Airports Authority of India (AAI) https://t.co/4X1GGDipDx
— ANI (@ANI) May 21, 2020
এছাড়াও আরও কিছু নির্দেশিকা রয়েছে যা যাওয়া ও আসার ক্ষেত্রে ভিন্নভিন্ন হবে।
করোনা সংক্রমনের জন্য সমস্ত যাত্রীদের মাস্ক ও গ্লাভস ব্যবহার আবশ্যক। যে সমস্ত যাত্রীদের বিমানের উড়ানের সময় চার ঘন্টা বাকি থাকবে, তাঁদের বিমানবন্দর টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশ করতে দেওয়া হবে। এর থেকে বেশি সময় হলে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দর বিল্ডিংয়ে প্রবেশ করানো হবে না।
বিমানবন্দর অপারেটরদের যাত্রীদের ব্যাগেজ টার্মিনালে ঢোকার আগে সম্পুর্ন স্যানিটাইজ করতে হবে। ভিড় এড়াতে টার্মিনালের সমস্ত গেট খুলে রাখার কথা বলা হয়েছে, যাতে যাত্রীরা টার্মিনালের ভেতরে গিয়ে সমস্ত সুরক্ষা সংক্রান্ত নিয়মবিধি পালন করতে পারেন।
এয়ারপোর্ট অপারেটরদের সমস্ত প্রবেশ পথ ও দরজায় স্ক্রিনিং জোনগুলিতে সামাজিক দূরত্ব মার্কিং করে দিতে হবে। দূরত্বগুলিকে কমপক্ষে এক মিটারের হতে হবে। আর এই নিয়ম যাতে মান্য করা হয়, তা বিমানবন্দরের কর্মীদের দেখতে হবে।
যাত্রীদের জুতো অবধি জীবাণুমুক্ত করতে সমস্ত প্রবেশ পথে ব্লিচ ভেজানো ম্যাট বা কার্পেট রাখতে হবে। যে সব যাত্রীরা অসুস্থ বা বয়স্ক বা শিশু এবং যাঁদের হুইলচেয়ারের প্রয়োজন রয়েছে, তাঁদের দেখভালের দায়িত্বে থাকা হুইল চেয়ারগুলিকে এবং কর্মীদের সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে। বিমানবন্দরে সময় সময় যাত্রীদের সামাজিক দূরত্ব রাখার কথা এবং মাস্ক ও গ্লাভস পড়ার কথা বারবার ঘোষণা করতে হবে।





