বিরোধী জোট যেন এখন এক স্বপ্ন হয়েই দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে বৈঠক ডেকেছেন, তাতে যোগ দিতে নারাজ দুই বিজেপি (BJP) বিরোধী দল। আর এই নিয়ে রাজনীতির অন্দরে আলোচনাও শুরু হয়েছে ঢের।
আজ, বুধবার দিল্লিতে বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে থাকবেন না আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-এর চন্দ্রশেখর রাও ও অকালি দল।
সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে চায় না বলে জানিয়েছে টিআরএস। অন্যদিকে আবার আপ-এর পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হচ্ছেন তা দেখেই এ নিয়ে বিচার বিবেচনা করা হবে।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল তৈরি করার জন্যই আজ, বুধবার দিল্লিতে বৈঠকের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এই বৈঠক ডাকার জেরে কংগ্রেসের অন্দরে খানিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে তারা মমতার এই বৈঠকে যোগ দেবে।
আসলে, চব্বিশের লোকসভা ভোটের আগে এই রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী শিবিরের কাছে লিটমাস পরীক্ষার মতো বলেই দাবী রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু যে ভাবে বিরোধী শিবিরগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সামনে আনছে, তাতে বিরোধীদের একজোট হওয়ার স্বপ্ন যে শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে, এমনটাই ম বিরোধী শিবিরের একাংশের।





