দিল্লি হিংসায় অঙ্কিত শর্মার খুনের দায়ে আপ কাউন্সিলর তাহির হুসেন গ্রেফতার

কিছুদিন আগেই উত্তরপূর্ব দিল্লিতে সিএএ বিরোধী এবং সমর্থকদের কেন্দ্র করে যে সংঘর্ষ এর সৃষ্টি হয় তাতে প্রাণ হারিয়েছিয়েলন অনেক সাধারণ মানুষ এবং পুলিশ কর্মী। তাদের মধ্যে একজন হলেনআইবি অফিসার অঙ্কিত শর্মা। যার রক্তাক্তকর আঘাতপূর্ন মৃতদেহ উদ্ধার করা হয়। যেখানে মারধরের চিহ্ন স্পষ্ট। ওই ঘটনার তদন্তে উঠে আসে এবার আম আদমি পার্টির এক কর্মকর্তার নাম। এরপর পার্টি কাউন্সিলর পদে আসীন তাহির হোসেনকে একরকম বাধ্য হয়েই সাসপেন্ড করেন অরবিন্দ কেজরিওয়াল।

প্রায় একমাস পর তাহিরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় এবং দুপুরে দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পবন সিং রাজওয়াতের এজলাসে তাকে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় তাহিরের বাড়ির ছাদ থেকে আক্রমণ করা হচ্ছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। তাহিরের বাড়ির ছাদে জড়ো হয়েছিল প্রচুর লোক। তারপর সেখান থেকেই চলে দেদার পাথরবৃষ্টি। ছোড়া হয় সোডার বোতলও। ওই হামলাতেই গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার মৃত্যু হয় বলে দাবি পুলিশের।

এদিন শুনানির সময়ে পুলিশি হেফাজতের তীব্র আপত্তি জানান তাহির পক্ষের আইনজীবী। আদালতে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছেন তাহিরকে ।সরকার পক্ষের আইনজীবী তখন পাল্টা বলেন, তাহির কোনও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সেটা জানতেই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। দীর্ঘ সময় ধরে প্রশ্ন উত্তরের পালা চলে এবং শেষে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মামলার পরের শুনানি আগামী শনিবার।

গত মাসে ব্যাপক হিংসা দেখেছিল রাজধানী। উত্তর-পূর্ব দিল্লির ওই হিংসায় মৃত্যু হয়েছে ৪৪জনের। জখম হয়েছিলেন ২০০-র বেশি মানুষ। গোটা ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। একইসঙ্গে অনেকে প্রশ্ন ওঠে, কয়েকদিন আগে ভোটে জিতে আআপ রাজনৈতিক ভাবে হিংসা রুখতে কী পদক্ষেপ নিল! এর মধ্যেই নাম জড়ায় তাহির হুসেনের। পর পর এই দুটি ঘটনা আআপ এর রাজনৈতিক মহলে চিত্রটা ঠিক কেমন ভাবে উপস্থাপিত করবে তা নিয়ে বেশ জল্পনা চলছে।

RELATED Articles

Leave a Comment