জম্মু কাশ্মীরে সেনা পাঠাক বাংলাদেশ, ভারত বিরোধী মন্তব্যে গ্রেফতার বাংলাদেশী যুবক।

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর একদিকে যেখানে পাকিস্তান উত্তেজনার চেষ্টা করছে, তেমনি অপরদিকে ভারত বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে কিছু উগ্রবাদী বাংলাদেশের নাগরিকেদের গলায়। ভারত বিরোধী মন্তব্য করায় এবারে গ্রেফতার হলেন এক বাংলাদেশী নাগরিক৷

ভারত বিরোধী মন্তব্যের পর নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে শাহিনুর রহমান নামে সেই বাংলাদেশী নাগরিককে। পুলিশি জেরায় জানা যায় যে, তিনি ৩-৪ বছর ধরে অবৈধ ভাবে ভারতে থাকছিলেন। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করে নকল ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। ভারতে মুকুল শেইখ নিয়েই অবৈধ ভাবে থাকছিলেন বাংলাদেশের শাহিনুর।

 

বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহিনুর অবৈধ ভাবে থাকছিলেন নিউটাউনের হাতিয়াড়ায়। গৌরাঙ্গ নগরে এক সাইকেলের দোকানে কাজ করে বেশ ভালোই দিন কাটছিল তাঁর৷ তবে ফেসবুকে ভারত বিরোধী মন্তব্য করেই হাতেনাতে ধরা পরে যান তিনি। ফেসবুকে শাহিনুর লেখেন যে, “বাংলাদেশ সেনাবাহিনীকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের পাশে পাঠিয়ে দিন। এ পর্যন্ত খবর ৯৪ হাজার মুসলিমদের হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী অসংখ্য নারীদের করা হচ্ছে ধর্ষণ৷ সবাই হচ্ছে ঘর ছাড়া। এখনো কি চুপচাপ বসে থাকবে বিশ্ব। ”

শাহিনুরের ফেসবুকে এহেন পোস্টের পরই তাকে গ্রেফতার করে পুলিশ। এবং পুলিশির জেরায় বেড়িয়ে আসে বড়ো বড়ো কথা বলা শাহিনুরেরই অবৈধ ভাবে চোরের মতো ভারতে থাকার সত্যিটা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment