পাক অধিকৃত কাশ্মীর একদিন দখল করবে ভারত। হুঙ্কার ভারত বিদেশমন্ত্রীর।

এবারে পাকিস্তানকে পাল্টা হুমকি দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। পাকিস্তানের ভাষাতেই এবারে পাকিস্তানকে পাল্টা চাঁপে ফেললেন ভারত বিদেশমন্ত্রী৷ একদিকে যেখানে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তান অনবরত ভারতের ওপর চাঁপ সৃষ্টির চেষ্টা করছে, সেখানে এবারে উল্টে পাকিস্তানকেই চাঁপে ফেলতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্য করলেন ভারত বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

Check out best Bengal Football website

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ভারত বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের ভারতেরই একটি অংশ৷ তাই আজ হোল কিংবা কাল ভারত একদিন ঠিক পাক অধিকৃত কাশ্মীরের দখল নেবে। বলা বাহুল্য, এভাবেই আজ পাকিস্তানের ভাষাতে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন ভারত বিদেশমন্ত্রী৷ কিছুদিন আগেই ভারতের সেনা প্রধান বিপিন রাও জানিয়েছিলেন যে, ভারতীয় সেনা পুরোপুরি তৈরী, সরকারের তরফে নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর দখল অভিযানে নেমে পরবে ভারত৷ কাজেই বলা যায় যে কাশ্মীর নিয়ে এখন রীতিমতো চাঁপেই পাকিস্তান।

শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই নয়, মানবাধিকার লঙ্ঘন নিয়েও পাকিস্তানকে আজ তোপ দেঁগেছেন ভারত বিদেশমন্ত্রী। ভারত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বারবার কাশ্মীরের মানুষের প্রতি ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়ে এসেছে পাকিস্তান। এবারে পাকিস্তানকে উল্টো তোপ দেঁগে ভারত বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন যে, ভারত নয় বরং পাকিস্তানই তাদের নাগরিকদের প্রতি মানবাধিকার লঙ্ঘন করছে। এক্ষেত্রে উদাহরণ স্বরূপ ভারত বিদেশমন্ত্রী সিন্ধু প্রদেশ থেকে অপহরণ হয়ে যাওয়ার একজন শিখ নাবালিকার কথা বলেন৷ বলা বাহুল্য, পাকিস্তানকে পাল্টা চাঁপে ফেলতেই পাক অধিকৃত কাশ্মীর দখল নিয়ে সুর চরাচ্ছে ভারত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর