ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী বছর থেকেই একত্রিত হয়ে যাবে দেশের দশটি ব্যাঙ্ক৷ আগামী ২০২০ সালে এপ্রিল মাসের মধ্যেই এই ১০ টি ব্যাঙ্কের মধ্যে বড়ো তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে যাবে বলে খবর মিলেছে৷ একত্রিত হয়ে গেলেই পরিবর্তিত হয়ে যাবে ব্যাঙ্কগুলোর নাম। সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্ক মার্জ হয়ে কি কি নাম হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক।
Check out best Bengal Football website
জানা যাচ্ছে আগামী বছরের এপ্রিলের মধ্যে তিনটি বড়ো ব্যাঙ্ক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাউটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে গেলে এই তিনটি ব্যাঙ্কই পরিচিত হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হিসেবে। এই তিনটি ব্যাঙ্কের মার্জের ফলে তা দেখা দেবে দেশের দ্বিতীয় বৃহৎ ব্যাঙ্ক হিসেবে। এদের মার্জ হওয়ার দরুণ মোট সম্পত্তি দাঁড়াবে ১৮ লক্ষ কোটি টাকার। এক্ষেত্রে সামনে থাকবে শুধুই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
একই সঙ্গে কানাড়া ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে গিয়ে নাম হবে কানাড়া ব্যাঙ্ক৷ এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হয়ে নাম হবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এই ব্যাঙ্ক গুলোর মার্জের বিরুদ্ধে ইতিমধ্যেই রুখে দাঁড়িয়েছেন ব্যাঙ্ক ইউনিয়নগুলো। আগামী সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে পরপর দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এছাড়াও তাদের দাবী মানা না হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।






