NIA চার্জশিট দিতে না পারায় জামিনে মুক্ত পুলওয়ামা অভিযুক্ত।

জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA) নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে না পারায় জামিনে মুক্তি পেল পুলওয়ামা জঙ্গি হামলায় অভিযুক্ত ইউসুফ চোপান। উল্লেখ্য প্রাণঘাতী ওই জঙ্গি হামলার এক বছর পার হওয়ার কয়েকদিন পরেই অর্থাৎ গত ১৮ ফেব্রুয়ারি দিল্লির এক বিশেষ আদালত থেকে জামিনে মুক্তি হয় সে। আর যার ফলে অত্যন্ত স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে নানা মহল।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-র দুপুরে সেনা জওয়ানদের রক্তের বন্যা বয়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামায়। সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান। সিআরপিএফের কনভয় লক্ষ্য করে অতর্কিতে হামলার ঘটনায় পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গিরা জড়িত ছিল। এই ঘটনার পরই গোটা দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পুলওয়ামা কাণ্ডের ঠিক বারোদিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি বালাকোটে অভিযান চালিয়ে ভারতীয় বায়ুসেনা আকাশপথের হামলায় গুঁড়িয়ে দেয় পাক জঙ্গিশিবির।

সূত্রের খবর পুলওয়ামার ওই হামলার ঘটনাতেই জড়িত সন্দেহে মোট আটজনকে গ্রেপ্তার করে এনআইএ। ইতিমধ্যে দু’টি চার্জশিট পেশ করা হলেও উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ওই দু’টি চার্জশিটে নাম ছিল না ইউসুফ চোপানের। ১৮০ দিন ধরেই হেফাজতে থাকার পর স্পেশ্যাল এনআইএ বিচারপতি জানান, ১১ ফেব্রুয়ারি সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। তিনি আরও জানান, প্রমাণের অভাবে চার্জশিট দিতে পারেনি এনআইএ। তাই গত ১৮ ফেব্রুয়ারি বিচারক প্রবীণ সিং পুলওয়ামার ষড়যন্ত্রকারী সন্দেহে ধৃত ইউসুফ চোপানকে অন্তর্বর্তী জামিন দেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment