স্থায়ীকরণ সহ মোট সাত দফা দাবিতে ধর্মঘটে সামিল হয়েছেন ডব্লুবিটিসি-র ১৬০০ জন অস্থায়ী কর্মী। দাবি-দাওয়া পূরণ না হলে অনির্দিষ্টকলের জন্য এই ধর্মঘট অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ধর্মঘটের জেরে শুক্রবার সকাল থেকেই স্তব্ধ পরিষেবা। প্রায় ৩৫ শতাংশ সরকারি বাস অন্যান্য দিনের তুলনায় কম চলছে বলে রাজ্য পরিবহণ নিগম দফতর সূত্রে খবর। কর্মব্যস্ততার দিনে বাসের সংখ্য কম থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।প্রসঙ্গত, বছর চারেক আগে ২০১৬-তে সরকারি পরিবহণের ছয়টি নিগমকে একত্রিত করে গঠন করা হয় ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ ডব্লুবিটিসি। এরপর ২০১৭-তে একটি বিজ্ঞপ্তি জারি করে অস্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়। বাসচালক থেকে শুরু করে কন্ডাক্টর, ডিপো স্টাফ মিলিয়ে মোট ১৬০০ জনকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করে ডব্লুবিটিসি। এই সকল অস্থায়ী কর্মীরাই একজোট হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। বর্তমানে ডব্লুবিটিসির মোট ১১টি বাস ডিপো রয়েছে। মোট ৪৯টি রুটে ৭৮২টি বাস চলচল করে। এছাড়াও রাতে ৯টি বাস চলে। কর্মীদের ধর্মঘটের প্রভাবে আপতত স্তব্ধ পরিষেবা।
সপ্তাহের মাঝে ধর্মঘটে সামিল ডব্লুবিটিসি-র ১৬০০ কর্মী, নাকাল নিত্যযাত্রীরা
RELATED Articles





