স্বাধীনতা দিবসের ৭৫ বছরপূর্তি উপলক্ষে গোটা দেশজুড়ে চলছে আনন্দ উদযাপন। করোনা পরিস্থিতির মধ্যেই যে যতটা পারেন সেই ভাবেই দেশমাতৃকাকে শ্রদ্ধা জানাবার ব্যবস্থা করেছেন। এরমধ্যে অভিনেত্রী আদাহ শর্মা তার ফোনে যে কাণ্ড ঘটালেন তা দেখে চোখ কপালে উঠবে আপনার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে অবাক হয়েছেন তাঁর ভক্তরা। স্বাধীনতা দিবস পালনের জন্য আলাদা করে জাতীয় সঙ্গীত, না বাজানোর উপায় বার করে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভিডিও পোস্ট করে দেখান, কিভাবে ফোনের কিপ্যাডের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো যায়।
ভিডিওতে অভিনেত্রীকে দেখা গিয়েছে, ফোনের কিপ্যাড টিপে জাতীয় সঙ্গীত বাজাতে। এমনকি ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, এরকম আরো অনেকের এটি নিজেদের ফোনে চেষ্টা করা উচিত। জাতীয় সঙ্গীত বাজাতে আর আলাদা করে পিয়ানো বা অন্য কিছুর প্রয়োজন নেই। শুধু একটি ফোন থাকলেই হবে। তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় আদাহ শর্মা। মূলত হিন্দি এবং তেলেগু ভাষায় ছবি করেছেন অভিনেত্রী।২০০৮-এ অভিনয় জগতে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ব্লকবাস্টার হিট হয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতার দেখা যায় অভিনেত্রীকে। বোল্ড লুকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঝড় তুলে থাকেন আদাহ শর্মা। তার জেরেই বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
কিন্তু এবার স্বাধীনতা দিবস পালনের যে অভিনব ধারণা, তিনি সকলকে দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে তা করা একটু হলেও জটিল। কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই করা যাবে। তিনি নিজের ভক্তদেরকে চেষ্টা করার কথা বলেছেন এবং পরিবর্তে তাঁকে ট্যাগ করতেও বলেছেন। দেখা যাক, এবার তাঁর এই ধারণা কতজন কাজে লাগায় স্বাধীনতা দিবস পালনে।
View this post on Instagram





