ওয়াইসির দলকে ব্যবহার করে মুসলিম ভোট কেটেছে বিজেপি, বিহার নির্বাচনে ভরাডুবির পর ক্ষুব্ধ মন্তব্য অধীর চৌধুরীর

বিহারে আজ নির্বাচনের ফলাফল দেখে মোটামুটি সকলেই স্তব্ধ যারা অনুমান করেছিলেন যে বিহারে জিতবে আরজেডি, বাম, কংগ্রেস মহাজোট। বিজেপি এবং জেডিইউ-এর জোট যে বিহারে এত ভাল ফলাফল করবে তা আশা করেননি কেউই যদিও শত্রুদের মুখে ছাই দিয়ে বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। তবে এতকিছুর মধ্যেও আশা ছাড়ছে না এই মহাজোট। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেই ফেললেন, এই ফলাফল দেখেই বোঝা যাচ্ছে লোকসভা ভোটে তারা বিজেপিকে কড়া টক্কর দেবেন।সে সঙ্গে তিনি আরো অভিযোগ করেছেন যে বিজেপি মুসলিম ভোট কেটে নিয়েছে আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম কে ব্যবহার করে।

এইদিন অধীরবাবু বলেন,”বিহারে যখন ভোট পর্ব শুরু হল, তখন মহাজোট ধর্তব্যের মধ্যেও ছিলনা। নির্বাচনে জয়লাভ করা টা বিজেপি বা জেডিএউ এর কাছে ততটাই সোজা ছিল যতটা কেকের ওপর ছুরি চালানো। তারা তো আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে দুই তৃতীয়াংশ ভোটে জিতবেন তারা। তারপর আমরা দেখালাম টক্কর কাকে বলে।”

সেইসঙ্গে লালু প্রসাদ যাদব পুত্র এরশাদকেও তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তেজস্বী যাদব কে রাজনীতিতে নতুন মুখ বলা চলে আর তিনি এনডিএ পোড়খাওয়া নেতাদের নাজেহাল করে রেখেছেন। একজন ৩১ বছরের ছেলের নেতৃত্বে ভয় পেয়ে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছুটে আসতে হয়েছে বিহারে।

অধীর চৌধুরীর কথায় জেডিইউকে চাপে ফেলতে বিজেপি পাসওয়ানের দলকে ব্যবহার করেছে।সেইসঙ্গে ওয়াইসির দলকে ব্যবহার করে তারা মুসলিম ভোট কেটে নিয়েছে। যদি ওআইসিকে বিজেপি ব্যবহার না করতো তাহলে মুসলিম ভোট এই ভাবে ভাগ হতো না। মুসলিম ভোট ভাগ না হলে সুবিধা হতো আরজেডি এবং কংগ্রেসের।

অধীর চৌধুরীর মতে, বিজেপি এবার বিহারে ছলচাতুরির সাহায্যে নির্বাচনে জয়লাভ করেছে আর এই ছলচাতুরিই তাদের বিপদ ডেকে আনবে। যদিও ওয়াকিবহাল মহলের মন্তব্য, হেরে গিয়ে ব্যথিত হয়েছেন অধীর চৌধুরী তাই এখন এরকম হতাশাজনক মন্তব্য করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

RELATED Articles