ওড়নায় মুখ ঢেকেছেন শ্রাবন্তী, ভিডিও-র মাধ্যমে সকলকে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙনের গুঞ্জন রটতেই যেন এখন সকলের নজর তার দিকেই। বর্তমানে নেট দুনিয়ায় কোনও খবর মানেই শ্রাবন্তী। হামেশাই তাঁকে খবরের শিরোনামে থাকতে দেখা যায়। এই নিয়ে রীতিমতো শোরগোল দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কেন রোশন ও শ্রাবন্তী আলাদা থাকছেন, কেন তাদের মধ্যে এই দূরত্ব, এই প্রশ্নই ঘোরাফেরা করছে তার অনুরাগীদের মধ্যে।

এদিকে, আবার শ্রাবন্তী নিজের জিমের ব্যবসা খুলেছেন সম্প্রতি। মধ্যমগ্রামের একটি শপিং মলে কিছুদিন আগেই তিনি নিজের জিমের উদ্বোধন করেছেন। মন দিয়েছেন নিজের ‘দ্বিতীয় সন্তান’ অর্থাৎ জিমের ব্যবসায়। কোনও গুঞ্জনই যে তাকে বিচলিত করতে পারে না, তা তিনি বারবার প্রমাণ করেছেন। ইতিমধ্যেই, তিনি ফের নিজের পেশায় মন দিয়েছেন। শুরু করেছেন নতুন ওয়েব সিরিজের কাজ। নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে বেশ ব্যস্ত এখন অভিনেত্রী।

তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন শ্রাবন্তী, যা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নেট পাড়ায়। এই ভিডিওর মাধ্যমে তিনি সাধারণ মানুষকে করোনার সুরক্ষাবিধি নিয়ে সতর্ক করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ওড়নায় মুখ ঢেকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। জিজ্ঞাসা করছেন, “টুথ পেস্ট আছে”? অন্যদিকে শ্রাবন্তীই অন্য এক ভূমিকায় মুখে মাস্ক পরে পাল্টা প্রশ্ন করছেন, “মুখে ওড়না কেন? মাস্ক কোথায়?” এইভাবেই ভিডিওর মাধ্যমে তিনি মুখে মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবগত করেছেন।

প্রসঙ্গত, পুজোর আগে থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও তার স্বামী রোশন। মাঝে একবার অভিনেত্রী জানান, রোশনের মায়ের শারীরিক অসুস্থতার কারণে রোশনকে তার নিজের ফ্ল্যাটে থাকতে হচ্ছে আর এদিকে বাইপাসে নিজের ফ্ল্যাটেই আছেন শ্রাবন্তী। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলছে অন্য কথা। দেখা গিয়েছে, শ্রাবন্তী ও রোশন, দু’জনেই দু’জনকে নিজেদের ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন।

RELATED Articles