Indian spices are banned: এই দুই কোম্পানি মশলা নিরাপদ নয়। নিষিদ্ধ (banned) হল ভারতের মশলা (Indian Spices)। তবে কি ভারতের তৈরি রান্নার মশলা ক্ষতিকর। কোন কোন মশলা ক্ষতিকর জানেন? আপনি ব্যবহার করছেন না তো? ভারতের মশলা (Indian Spices) নিয়ে বড়সড় অভিযোগ তুলল পড়শি দেশ। সেই অভিযোগের কারণেই, ভারতের মশলা ব্যান করার সিদ্ধান্ত নিল তারা। এই নিয়ে তিন দেশে নিষিদ্ধ (banned) হল ভারতের মশলা (Indian spices are banned)। এই তালিকায় আছে সিঙ্গাপুর ও হংকং।
এই দুই দেশে ভারতের মশলা (Indian Spices) ব্যান (banned) করার পর এবার প্রতিবেশী দেশ নেপালে নিষিদ্ধ করা হল ভারতের মশলা (Indian spices are banned)। সূত্রের খবর অনুযায়ী, দুটি সংস্থার তৈরি মশলার উপরে কোপ পড়েছে। জানেন কোন মশলা (Indian Spices) প্রস্তুতকারী সংস্থা রয়েছে এই তালিকায়। ভারতের মশলা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মশলা তৈরীর অভিযোগ ভারতের দুই কোম্পানির মশলার বিরুদ্ধে। সেই কারণে নেপালে নিষিদ্ধ (banned) হয়েছে এই দুই কোম্পানির মশলা (Indian spices are banned)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারতের ওই দুই কোম্পানির মশলার উপাদান পরীক্ষা করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ সংস্থা।
এই ডিপার্টমেন্টের মুখপাত্র মোহনকৃষ্ণ মহাজন সংবাদ মাধ্যমে জানিয়েছে, মশলা নিষিদ্ধ (banned) করার কথা। তিনি জানিয়েছেন, ক্ষতিকর রাসায়নিক পাওয়া গিয়েছে ওই দুই কোম্পানির মশলায় (Indian Spices)। তবে কি ধরনের রাসায়নিক রয়েছে তা এখনো জানা যায়নি। কি ধরনের রাসায়নিক রয়েছে তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চূড়ান্ত রিপোর্টের জন্য খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া না পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে (Indian spices are banned)।
জানেন কোন কোন মশলা (Indian Spices) রয়েছে এই তালিকায়?
সূত্রের খবর, এমডিএইচ ও এভারেস্ট নিরাপত্তা জনিত কারণে ব্যান (banned) করা হয়েছে নেপালে। ওই ব্যান্ড দুটি খাওয়া, কেনা ও বিক্রি করা যাবে না নেপালে (Indian spices are banned)। এর আগে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, ভারতের এই দুই মশলা (Indian Spices) প্রস্তুতকারী সংস্থার মশলা আমেরিকা, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়ার স্ক্যানারেও বাধা প্রাপ্ত হয়েছিল। যদিও সে সময় ওই মশলাগুলো নিষিদ্ধ করা হয়নি। সাধারণত মশলার মধ্যে থাকে এথালিন অক্সাইড নামক কীটনাশক, যা উদ্বেগের কারণ। অভিযোগ উঠছে এই রাসায়নিক মূলত মশলা জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে। এর ফলে মারণ রোগ ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এথালিন অক্সাইড এর উল্লেখ করেই গত ফেব্রুয়ারি মাসে ভারতের দুই ব্র্যান্ডের মশলাকে (Indian Spices) নিষিদ্ধ করেছিল সিঙ্গাপুরে তারপর হংকংয়ে। এরপর নেপালেও নিষিদ্ধ (banned) হল ভারতের এই মশলাগুলি (Indian spices are banned)।





