মঙ্গলবার, ২১ মে ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে। আজ পারিবারিক জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর সাহায্য পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক উন্নতির জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। শারীরিক অবস্থার উন্নতি হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজকের দিনটি ছাত্র ছাত্রীদের জন্য শুভ সম্ভবনাময়। শিল্পী ও কলাকুশলীদের আজ ভালো রোজগারের আশা। প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাৎ হতে চলেছে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজকের দিনটি পারিবারিক জটিলতা থেকে মুক্তি লাভের। গৃহ স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি বলবান। ব্যবসায়ীক কাজে আত্মীয়দের সাহায্য পাবেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজ সকল প্রকার ব্যবসায়ীক প্রচার প্রচারনায় সফল হবেন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। ছোট ভাই বোনের কর্মক্ষেত্রে উন্নতি হবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): বকেয়া অর্থ আদায়ের চেষ্টা জোরদার করতে হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আজ ভালো রোজগারের সুযোগ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। ব্যবসায়ীক কাজে সফল হবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন বিনিয়োগ করতে হবে। শারীরিক অবস্থার উন্নতি।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৈদেশিক কাজ কর্মে অগ্রগতির আশা। বিদেশী ভিসা লাভের যোগ প্রবল। আমদানি রপ্তানি বাণিজ্যে ডলার সঙ্কট কেটে যাবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে চলমান সকল বাধা দূর হয়ে যাবে। সাংসারিক জীবনে অগ্রগতির আশা।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি চাকরি ক্ষেত্রে উন্নতির। প্রশাসনিক ব্যক্তিদের সাহায্য পাবেন। পারিবারিক কোনো কাজের জন্য দূরে যেতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): উচ্চ শিক্ষায় অগ্রগতির দিন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো কাজের পেছনে অর্থ ব্যয় হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগার হবে। ব্যবসায়ীক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে পারেন। পাওনাদারের সাথে চলমান জটিলতা মিটিয়ে নিন।





