ফের উত্তর প্রদেশ, ফের লালসার শিকার দলিত কিশোরী! ধর্ষণ করে হত্যা জানালো ময়না তদন্তের রিপোর্ট

উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়েছিল দেশ, তীব্র প্রতিবাদে সরব হয় ভারত। কিন্তু কোথায় কি! সব কিছুই বৃথা। আধুনিক ভারতে নারী নির্যাতনই (Violence against Women) দস্তুর। ভারতীয় নারীদের ছবিটা কি এই দেশে ২১ শতকে দাঁড়ায়েও একটুও বদলায়নি। ফের প্রমাণ দিল দেশের মডেল রাজ্য যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ। জাতপাত, উঁচু, নিচু সম্প্রদায় ভিত্তিক এই দেশে বারবার নিশানা হবে মেয়েরাই এই সত্যকেই প্রতিষ্ঠা করে ফের ধর্ষণ করে খুন উত্তর প্রদেশের বড়াবাঁকি জেলার সাতরিখ(Sathrikh) এলাকায়! হাথরসের গণধর্ষণ ও হত্যার ঘটনার পর কয়েক সপ্তাহ যেতে না যেতেই আরও এক ১৮ বছরের দলিত কিশোরীর পরিণতিও একই রকম হল।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় ওই দলিত কিশোরীকে বাড়ির পাশের মাঠে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দুই হাতই ছিল পিছমোড়া করে বাঁধা। তখনই ধর্ষণ ও হত্যার সন্দেহ করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে সেই আশঙ্কাকেই মান্যতা দিল। শুক্রবার পওয়া রিপোর্টে নিশ্চিত হয়ে গিয়েছে, মেয়েটিকে প্রথমে ধর্ষণ করে তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে (Rape and Murder)। প্রথমে এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হলেও এখন এফআইআর-এ ধর্ষণ ও হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, এসপি অরবিন্দ চতুর্বেদী।

পুলিশ-কে ওই নির্যাতিতার বাবা বয়ানে জানিয়েছেন, বুধবার বিকাল ৪ টে নাগাদ বাড়ির পাশের মাঠে গিয়েছিল তাঁর মেয়ে। অন্ধকার হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। একটু রাত হওয়ার পর তিনি তাঁর মেয়ের খোঁজ করা শুরু করেন। ওই মাঠেই সংজ্ঞাহীন ও হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল সে। মেয়েটির বাবা ও স্থানীয় কয়েকজন মিলে তাকে পাশের এক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু, সেখানকার ডাক্তাররা জানান, অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। কারা তাঁর এত বড় ক্ষতি করল ভেবেই উঠতে পারছেন না সদ্য মেয়ে হারানো হতভাগ্য বাবা। বারবার বলছেন ‘গ্রামের কারোর সঙ্গে আমার শত্রুতা বা সম্পত্তি নিয়ে কোনও বিরোধ নেই’।

উত্তর প্রদেশে লাগাতার ঘটা ধর্ষণের ঘটনায় রাশ টানতে অ্যান্টি রোমিও স্কোয়াড গড়েছেন যোগী। সম্প্রতি হাথরসের ঘটনার পর কড়া বার্তা দিয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলেছেন। কিন্তু, যোগী আদিত্যনাথের এইসব পদক্ষেপের পরও উত্তরপ্রদেশে নারি নির্যাতন বিশেষ করে দলিত সমাজের মেয়েদেরউপর অত্যাচারের ঘটনায় কোনও লাগাম লগানো যাচ্ছে না।

আরও অন্যান্য খবর