সারাবিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষ্যের অধিক। যার মধ্যে ভারতে আক্রান্তের অঙ্কটা উষ্ণ ৪১৫। ভারতে করোনা সংক্রমণ এখনও স্টেজ টু-তে ৷ এখনও এ দেশে কমিউনিটি সংক্রমণ হয়নি ৷ মোট ৮২৬ জনের লালারসের নমুনা পরীক্ষা হয়েছে ৷ তবে এখনও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি বলেই জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷
গতকাল ২২ মার্চ থেকেই ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়েছে ৷ ২২ মার্চ, রবিবার থেকে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে সব আন্তর্জাতিক বিমান পরিষেবা ৷ শুধু বিমানই নয়, রেল যাত্রাতেও একই নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ৷ মালগাড়ি বাদে সব ট্রেন চলাচল বন্ধ গোটা দেশজুড়ে৷ এবার অন্তর্দেশীয় (ডোমেস্টিক) উড়ানগুলির উড়ানও রদ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ ২৪ মার্চ ২৩.৫৯ এর পর থেকে দেশের মধ্যেও বিমান পরিসেবা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেভাবেই প্রত্যেক উড়ান সংস্থা নিজেদের মতো করে ফ্লাইটের সময় ঠিক করবে৷ তবে কার্গো ফ্লাইটগুলির পরিষেবা বন্ধ করা হচ্ছে না ৷ ১০ বছরের নীচে শিশুদের ও ৬৫ বছরের ঊর্ধ্ব প্রবীণদেরও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
বিদেশ থেকে আসা বা সংস্পর্শে আসা ব্যক্তিরাই এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখনো কমিউনিটির মধ্যে ছড়ায় নি এই রোগ। কিন্তু তৃতীয় ধাপে ভাইরাস সংক্রমণের হার আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। সে কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক উড়ান। গণপরিবহন রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





