বর্তমান সময়ে ভারতবর্ষের(India) সবচেয়ে আলোচিত জায়গাগুলির মধ্যে একটি হল উত্তর প্রদেশের অযোধ্যা(Ayodhya)। বহু বিতর্কিত এবং আকাঙ্ক্ষিত রাম মন্দির(Ram Mandir) গড়ে উঠছে এখানেই। আর এই হিন্দু মন্দিরের গড়ে ওঠা নিয়ে উচ্ছ্বসিত আপামর ভারতবাসী। তবে শুধুমাত্র রাম মন্দিরই নয়, অযোধ্যায় এবার গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক মানের বিমানবন্দরও(International Airport)। এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ(Yogi Adityanath)।
রাম মন্দিরের ভিত্তি পুজোর সময় জানা গিয়েছিল আন্তর্জাতিক মানের রেল স্টেশনও তৈরি হচ্ছে অযোধ্যায়। আর যা দেখতে হবে অনেকটাই অবিকল রাম মন্দির ধাঁচে। আর এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন, অযোধ্যায় গড়ে উঠতে চলা বিমানবন্দর ‘শ্রীরামের'(Shri Ram) নামে নামাঙ্কিত হবে। ইতিমধ্যেই এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরীর জন্য ৫২৫ কোটি টাকা(525 cr.) বরাদ্দ করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আসন্ন ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ওই বিমানবন্দরের কাজ শেষ হয়ে যাবে।
উত্তরপ্রদেশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, যোগী প্রশাসনের বিশ্বাস, রামমন্দিরের ফলে অযোধ্যা শহর আন্তর্জাতিক তকমা পাবে। সেখানে প্রচুর বিদেশি ভক্ত ও পর্যটক আসবেন। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসবেন। তাঁদের কথা মাথায় রেখেই শহরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা প্রয়োজন।
বিমানন্দরের আন্তর্জাতিক তকমা পেতে শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন যোগী প্রশাসনের ওই কর্তা। তিনি বলেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শীঘ্রই তাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
সেইসঙ্গে ওই আধিকারিক আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিমানবন্দর তৈরির জন্য বরাদ্দ অর্থ থেকে ৩০০(300 cr.) কোটি টাকা খরচ করা হয়েছে। বিমানবন্দরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পাশাপাশি, বিমানবন্দর সংলগ্ন আরও জমি অধিগ্রহণের চেষ্টা চলছে।






