কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ নিয়ে অনেক তর্ক-বিতর্ক আন্দোলনের পর শুরু হয়েছে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া। সেই অগ্নিপথ প্রকল্পের আওতায় শুরু হয়েছে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ। ১৯৫৯ সালের আইন অনুযায়ী অগ্নিবীর এসএসআর এবং এমআর পদে নিয়োগ শুরু হয়েছে। ১৫ জুলাই থেকে অবিবাহিত পুরুষ এবং মহিলারা এই পদে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
নিচে আবেদনের বিস্তারিত দেওয়া হ’ল —
মোট শূন্যপদ: ২৮০০ টি যার মধ্যে মহিলা ৫৬০টি।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের রসায়ন/জীববিদ্যা/কম্পিউটার বিজ্ঞানে দ্বাদশ পাশ হতে হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর হিসাবে আবেদন করতে পারবেন। একইসঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের বিয়ে না করার অঙ্গীকারও করতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের জন্ম ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে।
ছুটি: অগ্নিবীররা প্রতি বছর ৩০ দিনের ছুটি পাবেন। এছাড়া মেডিক্যাল ইমার্জেন্সিতে অসুস্থতার ভিত্তিতে ছুটি পাওয়া যাবে।
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
কীভাবে আবেদন করতে হবে: প্রার্থীরা নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট http://www.joinindiannavy.gov.in-এর মাধ্যমে ১৫ জুলাই ২০২২ থেকে ২২ জুলাই ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময় প্রার্থীদের সঠিক বিবরণ পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে প্রার্থীরা যেকোনও আপডেট বা সংশোধন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২২-এর আগে আবেদনপত্র পূরণ করতে হবে।





