‘মুসলিমরা বেশি সন্তানের জন্ম না দিলে ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী কীভাবে হবেন’, বিতর্কিত মন্তব্য AIMIM নেতার

সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের জন্য প্রচারে বেশ ব্যস্ত আসাদউদ্দিন ওয়াইসি। নানান ভাবে প্রচার করে চলেছেন তিনি। মুসলিম ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এখনও পর্যন্ত সকলকে বেছে নিয়েছেন, কিন্তু প্রতিনিধি কবে নির্বাচন করবেন”?

মঞ্চে উঠে এদিন বক্তৃতা দেন ওয়াইসি। তাঁর এই বক্তব্য শোনেন দলী নেতা-কর্মী ও সমর্থকরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে এক AIMIM নেতা মন্তব্য করেছেন যে ওয়াইসিকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হয়, তাহলে মুসলমানদের আরও বেশি করে সন্তানের জন্ম দিতে হবে।

এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। এতে দেখা গিয়েচঘে, AIMIM নেতা গুফরান নূর বলছেন, “মুসলমানরা যদি বেশি সন্তানের জন্ম না দেন, তাহলে আসাদউদ্দিন ওয়াইসি ভারতে কিভাবে শাসন করবেন? কীভাবে শওকত আলী সাহাব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন? সন্তান বেশি না হলে, আমরা শাসন করব কিভাবে”?

https://twitter.com/News18India/status/1471331478332080130

AIMIM নেতার এমন মন্তব্যের মধ্যে দিয়ে বেশ স্পষ্ট যে তারা ওয়াইসিকে দেশের প্রধানমন্ত্রী করতে মরিয়া। আর এর জন্য যে কোনও সীমা পর্যন্ত তারা যেতে পারে। আর এই কারণেই তারা জন্ম নিয়ন্ত্রণ স্লোগান ‘হাম দো, হামারে দো’-কে নস্যাৎ করারও চেষ্টা চালাচ্ছে।

তাদের সাফ কথা, “সন্তান না থাকলে, আমরা সংখ্যায় কমে যাব। ওয়াইসি সাহেব নাহলে প্রধানমন্ত্রীর আসনে কীভাবে বসবেন”? AIMIM নেতার এমন মন্তব্য গোটা দেশে, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে।

RELATED Articles