মীর আফসার আলি মানে আনন্দ মানে মজা। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন পোস্ট করে হইচই ফেলে দেন মিরচি মীর। মীরাক্কেলের সঞ্চালক হিসেবে বেশ নাম কুড়িয়েছিলেন মীর সেইসঙ্গে রেডিও মিরচিতে রেডিও জকি হিসেবেও তিনি বেশ প্রশংসিত।
কিছুদিন আগেই বরের সাজে ছবি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মীর। আর এবারে একটি দরজার ছিটকিনি ছবি দিলেন মীর। সেই ছবি দিয়ে তিনি ক্যাপশনের লিখলেন, এর যে মিস্ত্রি তিনি বোধহয় ঠিক করে লাগাতে জানেন না! আসলে ছিটকিনিটি একটু ভুল ভাবে লাগানো আছে যা ছবিটি দেখলেই বোঝা যাবে।
মীরের পোস্টটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও তার ক্যাপশনে যে কৌতুক লুকিয়ে আছে তা বুঝতে নেটিজেনদের সময় লাগেনি। অনেকেই বিভিন্ন রসালো কমেন্ট করেছেন তার পোস্টে। অনেকে আবার সেই পোষ্টটি শেয়ার করেছেন। যদিও মীরকে এই প্রসঙ্গে কিছু এখনো জিজ্ঞাসা করা হয়নি। তবে মীর যে মজা করতে এই পোস্টটি করেছেন একথা বলাই বাহুল্য।





