Breaking: Air India-র ভয়াবহ দুর্ঘটনা! উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান!

১২ জুন বৃহস্পতিবার, প্রতিদিনের মতোই চলছিল আহমেদাবাদ শহরের সকাল। আকাশে উড়ছিল বিভিন্ন দেশের বিমানের গন্তব্যগামী যাত্রা। কিন্তু হঠাৎই আতঙ্ক ছড়ায় মেঘানি এলাকাজুড়ে। ধ্বংসস্তূপ, কালো ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

জানা যাচ্ছে, গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বিমান, বোর্ডে থাকা ২৪২ জনসহ, মেঘানি এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় এক ভয়াবহ শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুন্ডলি।

সূত্র অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এয়ার ইন্ডিয়ার AI171, যেটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। উড়ায়নের কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

দমকল ও এনডিআরএফ-এর বিশেষ দল দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। তবে বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রুর মধ্যে কতজন বেঁচে আছেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ Tatkal Rail Ticket Booking: তৎকাল বুকিংয়ে রেলের কড়া পদক্ষেপ! এবার কাউন্টারে বা অনলাইন—সর্বত্র বাধ্যতামূলক আধার ও OTP যাচাই!

এই মুহূর্তে ঘটনাস্থলে চলছে ব্ল্যাক বক্স খোঁজার কাজ। DGCA ও এয়ার ইন্ডিয়া যৌথভাবে তদন্তে নেমেছে। সরকারিভাবে হতাহতের কোনও সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের দাবি, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং ক্ষয়ক্ষতি ব্যাপক।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles