Tatkal Rail Ticket Booking: তৎকাল বুকিংয়ে রেলের কড়া পদক্ষেপ! এবার কাউন্টারে বা অনলাইন—সর্বত্র বাধ্যতামূলক আধার ও OTP যাচাই!

রাতারাতি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে? হাতে আর সময় নেই, এমন সময় অনেকেই ভরসা করেন রেলের তৎকাল টিকিট বুকিং-এর উপর। কয়েক মিনিটেই মিলত টিকিট, কিন্তু সেই সুবিধাতেই এবার আসছে বড়সড় পরিবর্তন। ভারতীয় রেল এবার এই তৎকাল বুকিং প্রক্রিয়ায় এনেছে একাধিক কড়া নিয়ম। নতুন এই নিয়ম জানলে অবাক হবেন অনেকেই, কারণ আধার ছাড়া আর টিকিট কাটা যাবে না বললেই চলে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে এবার বাধ্যতামূলক ভাবে আধার নম্বর ইউজার প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকতে হবে। শুধু যুক্ত থাকলেই নয়, সেই আধার নম্বর যাচাইও করতে হবে। আগামী ১ জুলাই, ২০২৫ থেকে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীদের অবশ্যই আধার প্রমাণীকরণ (Aadhaar Verification) করাতে হবে। এছাড়াও ১৫ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং-এর সময় ওটিপি প্রমাণীকরণও বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে।

যারা অনুমোদিত রেলওয়ে এজেন্ট, তারাও রেলের এই নতুন নিয়মের আওতায় পড়ছেন। সাধারণ যাত্রীরা যাতে ন্যায্য সুযোগ পান, সেই কারণে রেল সিদ্ধান্ত নিয়েছে তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটে কোনও এজেন্ট টিকিট কাটতে পারবেন না। অর্থাৎ, এসি (AC Class) কামরার ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০টা ৩০ পর্যন্ত এবং নন-এসি (Non-AC Class) কামরার ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত অনুমোদিত এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে পারবেন না।

শুধু অনলাইন নয়, এবার রেলের কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অর্থাৎ স্টেশন কাউন্টার বা এজেন্টদের মাধ্যমেও তৎকাল টিকিট বুক করতে গেলেও লাগবে আধার-ভিত্তিক ওটিপি যাচাই। রেল জানিয়েছে, ১৫ জুলাই ২০২৫ থেকে এই নতুন প্রক্রিয়া চালু হবে, যাতে করে টিকিট কাটা আরও নিরাপদ ও স্বচ্ছ হয় এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা যায়।

তৎকাল টিকিট বুকিংয়ের পদ্ধতি

অনলাইনে তৎকাল টিকিট কাটতে হলে প্রথমে IRCTC-র ওয়েবসাইটে (https://www.irctc.co.in/nget/train-search) লগইন করতে হবে। এরপর স্টেশন, যাত্রার তারিখ ও ক্লাস সিলেক্ট করে ‘তৎকাল’ কোটা বেছে নিতে হবে। পছন্দের ট্রেন ও শ্রেণি নির্বাচন করে “Book Now” বোতামে ক্লিক করতে হবে। যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, বার্থ পছন্দ, খাবারের পছন্দ, মোবাইল নম্বর এবং যাচাইকরণ কোড দিতে হবে। এরপর পেমেন্ট গেটওয়েতে গিয়ে পছন্দের পদ্ধতিতে টাকা মিটিয়ে বুকিং সম্পন্ন করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই মিলবে কনফার্মেশন ও SMS মারফত ভি.আর.এম.।

আরও পড়ুনঃ Maheshtala: মাহেশতলা থেকে উদ্ধার বিপুল বোমার মশলা! মহেশতলা অভিযান ঘিরে চাঞ্চল্য! পুলিশের জালে RSS-এর এক সদস্য!

রেলের এই নতুন নিয়মে প্রথমদিকে অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে সাধারণ যাত্রীদেরই উপকার হবে বলে মত রেলমন্ত্রকের। নিরাপদ, স্বচ্ছ এবং দালাল মুক্ত তৎকাল টিকিট ব্যবস্থার দিকেই এক ধাপ এগোল ভারতীয় রেল।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles