আলোচনার পরিসর নেই ভারতে, করোনাকালে বিপদ বাড়ছে গরীবের, নাম না করেই মোদীকে দুষলেন অমর্ত্য সেন

করোনা অতিমারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে আগেও অনেকবার সরব হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবারও ফের একবার নাম না করেই মোদীকে কটাক্ষ করলেন তিনি।

একটি ইংরেজি সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় দেশের পরিস্থিতি, অন্যান্য দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপটে পার্থক্য, আরও নানান বিষয়ে কথা বলেন অমর্ত্য সেন। বেশ স্পষ্ট ভাষাতেই তিনি বলেন যে ভারতে প্রকাশ্যে আলাপ-আলোচনা করার মতো পরিস্থিতি নেই। এই বিষয়টি ধীরে ধীরে উঠে যাচ্ছে। আর এই কারণেই করোনা পরিস্থিতিতে গরীব মানুষের আরও ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে।

আরও পড়ুন- আসছে গো-সংরক্ষণ বিল, কড়াকড়ি হবে গো-মাংস বিক্রিতে, না মানলেই জেল, জরিমানা

অর্থনীতিবিদের স্পষ্ট কথা যে প্রকাশ্যে আলাপ-আলোচনা করলে, তবেই গরীব মানুষের হাল ফেরানো সম্ভব। এর ফলেই গরীব মানুষকে অতিমারির কবল থেকে তুলে আনা সম্ভবপর হবে।

১৯৪৩ সালের দুর্ভিক্ষের উদাহরণ টেনে অমর্ত্য সেন বলেন, “১৯৪৩ সালে দুর্ভিক্ষ হলে তার প্রভাব পড়ে ৫-১০ শতাংশের উপর। কিন্তু ব্রিটিশ সরকার এই দুর্ভিক্ষের কথা সংবাদমাধ্যমকে প্রকাশ করতে দেয়নি। খাদ্যের অভাব নিয়ে কোনও কথা লিখতে দেয়নি। কেউ সাহস করে তা প্রকাশের চেষ্টা করলে তা বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ সরকারের ভয় ছিল যে দুর্ভিক্ষের কবলে পড়া ওই ৫-১০ শতাংশের কথাও যদি দেশের মানুষ জানতে পারে, তাহলে দেশের একটা বড় অংশ গর্জন করে উঠবে”।

আলোচনা-সমালোচনার কথায় সংবাদমাধ্যমের গুরুত্বের কথা বলেছেন অমর্ত্য সেন। তাঁর কথায়, বিরোধী দলগুলি যে বারবার বলে মোদীর সময়ে জাতীয় স্তরে স্নগবাদ্মাদ্ধমের কণ্ঠরোধ করে রাখা হয়েছে, তা কার্যত সত্যি। এমনকি, বিজেপি শাসিত অনেক রাজ্যেও এমন অভিযোগ শোনা যায়। অমর্ত্য সেন এমনটাই ব্যাখ্যা করতে চেয়েছেন।

শুধু তাই-ই নয়, এই করোনা পরিস্থিতি সামলাতে চীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তিনি বলেন, “চীন যেভাবে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছে ও করোনা পরবর্তীতে বিশ্ব কেমন হতে পারে, তার একটা আন্দাজ করে পদক্ষেপ নেওয়া শুরু করেছে, তা প্রশংসনীয়। শুধু চীন এটা করেছে বলে এর প্রশংসা যদি না করা হয়, তাহলে তা বোকামি হবে”।

আরও পড়ুন- আর সাপ্তাহিক নয়, এবার ডিজিটাল দৈনিক হচ্ছে ‘জাগো বাংলা’, ভিডিও বার্তা দিলেন মমতা

তবে এরপর অমর্ত্য সেনের বক্তব্য নিয়ে গেরুয়া শিবিরের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে অমর্ত্য সেনের এই বক্তব্যকে যে বিজেপি একেবারেই মানে না, তা বেশ স্পষ্ট। তাদের পক্ষ থেকেও বরাবরই অমর্ত্য সেনের জাতীয় বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

RELATED Articles